আগামী ১১ই এপ্রিল থেকে এরাজ্যে শুরু হচ্ছে লোকসভা ভোট। তাঁর আগে রাজ্যে ভোটারদের মন জয় করতে ব্যাস্ত শাসক এবং বিরোধী দলগুলো। আর এরাজ্যে পদ্ম ফোটাতে বদ্ধপরিকর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। গতকাল ব্রিগেড এবং শিলিগুড়িতে ঐতিহাসিক জনসভা প্রমাণ করে দিয়েছে যে, এরাজ্যে গেরুয়া উত্থান কেবল মাত্র সময়ের অপেক্ষা।
গতকাল ব্রিগেড এবং শিলিগুড়িতে মোদী ভক্তদের ভিড় দেখে আগেই ঘুম ছুটেছে শাসক দল তৃণমূলের। আর এর জন্যই এখনো তৃণমূলের কোন নেতাদের মুখ থেকে শোনা যায়নি যে, ‘ব্রিগেড ফ্লপ”। একদিকে দুটি বড় সভা করে নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন যে, এরাজ্যে মমতা ব্যানার্জীর থেকে ওনার জনপ্রিয়তা অনেক বেশি।
আর ব্রিগেড এবং শিলিগুড়ির জনসমুদ্রর পর তৃণমূলের জন্য আরেকটি খারাপ খবর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী চারিদিকে সভা করে বলে বেড়াচ্ছেন যে, এবার রাজ্যে তৃণমূল ৪২ এ ৪২ পাবে। কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলের সমীক্ষা ওনার ওই দাবিকে মিথ্যা প্রমাণিত করছে।
এর আগে এবিপি নিয়েলসন এর সমীক্ষায় বলা হয়েছিল এরাজ্যে বিজেপি ৮ টি আসন পেতে পারে। ৮ টি আসনের মধ্যে পাঁচটি আসন তৃণমূলের থেকে ছিনিয়ে নিতে চলেছে বিজেপি। আর একটি আসন বামেদের থেকে ছিনিয়ে নিচ্ছে বিজেপি।

আজ জাতীয় নিউজ চ্যানেল ইন্ডিয়া টিভিতে একটি সমীক্ষা বেড়িয়েছে, যেখানে রাজ্যের ৪২ টি আসনের মধ্যে তৃণমূল ২৮ টি পাবে বলে দেখানো হচ্ছে। কংগ্রেস ও বামেরা পাবে ১ টি করে আসন। আর বিজেপি ১২ টি আসন পেতে পারে বলে জানাচ্ছে তাঁরা।

আরেকদিকে রিপাবলিক টিভির সমীক্ষা অনুযায়ী, এরাজ্যে বিজেপি ১১-১৬ টি আসন পেতে পারে। তৃণমূল পেতে পারে ২২-২৮ টি আসন। কংগ্রেস পেতে পারে ২-৩ টি এবং বামেরা ১ টি। বিভিন্ন নিউজ চ্যানেলের সমীক্ষা দেখে এবার ঘুম ছুটছে তৃণমূলের। দিদি মুখে যতই বিজেপিকে ১২৫ টি আসনে বেঁধে দিকনা কেন, উনি জানে যে এটা সম্ভব না। শুধু নিজের মনকে শান্তনা দেওয়ার জন্যই উনি এসব বলছেন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2TVhhdR
Bengali News