লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু যায়গায় যায়গায় র্যালিই করছেন না। উনি টিভি চ্যানেল গুলোতে সাক্ষাৎকার ও দিচ্ছেন। একটি বেসরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী গান্ধী পরিবার, রাম মন্দির আর মুসলিমদের নিয়ে ‘মন কি বাত” করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ওনার সাথে মুসলিমদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে উনি বলেন, ‘ যখন সচর কমিটির রিপোর্ট এসেছিল, তখনও আমাকে এই প্রশ্নই করা হয়েছিল। আমি তখন উত্তর দিয়েছিলাম, আমি শুধু মুসলিমদের জন্য করিনা, আমি শুধু হিন্দুদের জন্যও করিনা। আমি গোটা গুজরাটের জন্য করি।”
উনি আরও বলেন, ‘ আমার উত্তর এখনও সেই একই রকম। আমি শুধু হিন্দু আর মুসলিমদের জন্য করিনা। আমি গোটা দেশের জন্য করি। আমি যেই পরিকল্পনা গুলো শুরু করি, সেটা সমগ্র দেশবাসীর জন্য হয়। ওটা না হিন্দুর জন্য হয়, না মুসলিমদের জন্য।” উনি বলেন, ‘আমি যখন বলি ২০২২ এর মধ্যে ভারতের সবার কাছে পাকা বাড়ি থাকবে, তখন আমি কোন সম্প্রদায়কে উল্লেখ করে বলিনা। আমি গোটা ভারতের জন্য বলি।”
কংগ্রেসের ইস্তেহারে দেশদ্রোহ এর আইন খতম করার কথা নিয়ে ওনাকে জিজ্ঞাসা করা হলে উনি বলেন, কংগ্রেসের এই প্রকল্প দেশ বিরোধী। ওরা ক্ষমতায় যদি আসে, আর এই আইন যদি লাগু করে, তাহলে দেশের টুকরো টুকরো হয়ে যাবে। দেশই না থাকলে ওরা শাসন করবে কোথায়?
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2ORl9vp
Bengali News