আজ রামনবমী, আজ দেশ জুড়ে হচ্ছে ভগবান শ্রী রাম চন্দ্র-এর পুজা। দেশের সব রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াচ্ছে হাজার হাজার রাম ভক্তদের শোভাযাত্রা। এরাজ্যও রাম নবমী পালন থেকে পিছিয়ে নেই। রাজ্যের সমস্ত হিন্দু সংগঠন গুলোর সাথে সাথে বিজেপিও হিন্দুদের মহোৎসব রাম নবমী পালন করছে। কিন্তু বাঁধ সেধেছে এরাজ্যের মুখ্যমন্ত্রী! এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রাজ্যের বেশ কয়েক যায়গায় রাম নবমীর শোভাযাত্রা আটকানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। এমনকি বিজেপির প্রার্থী অনুপম হাজরার রাম নবমী মিছিল ও প্রশাসন আটকেছিল বলেই খবর।
তবে রাম নবমীর বিরোধী হলেও, শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শিলিগুড়ির সভা থেকে মমতা ব্যানার্জী রামনবমীর শুভেচ্ছা জানান। উনি এও বলেন, ধর্ম যেন মানবিকতা দান করে, দানবতা নয়। তবে ওনার এইরকম বক্তব্য শুধুমাত্র হিন্দু উৎসব গুলোতেই শোনা যায়।
উনি শিলিগুড়ির সভা থেকে আরও বলেন, এই সংস্কৃতি আমদানি করা হয়েছে, এটা আমাদের নয়। এমনকি উনি বিজেপির কাছে ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য কৈফিয়ত ও চেয়ে বসেন। কিন্তু এই মমতা ব্যানার্জী নিজেই সভা থেকে যখন, ‘আল্লাহ-আল্লাহ” করেন তখন তিনি ধর্ম নিয়ে রাজনীতি করেন না। তখন তিনি মানবতাই দেখান।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GbokKm
Bengali News