প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে নিজের নাম বদলে ফেলেছেন। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে উনি নিজের ‘চৌকিদার” এর সন্মান অক্ষুণ্ণ রাখতে টুইটারে নিজের নাম পাল্টে ‘চৌকিদার নরেন্দ্র মোদী” রেখছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সমেত তামাম বিজেপি নেতারা টুইটারে নিজের নামের আগে ‘চৌকিদার” লিখেছে। এই তালিকায় পীযূষ গোয়েল, অমিত মালবিয় এবং তেজিন্দর বজ্ঞাও আছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার #MainBhiChowkidar স্লোগান দিয়ে নির্বাচনি ক্যাম্পেইন শুরু করেন। উনি নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন, সেই ভিডিওতে উনি বলছেন, ‘আপানদের চৌকিদার শক্ত হয়ে দাঁড়িয়ে দেশের সেবা করছে।”
Your Chowkidar is standing firm & serving the nation.
But, I am not alone.
Everyone who is fighting corruption, dirt, social evils is a Chowkidar.
Everyone working hard for the progress of India is a Chowkidar.
Today, every Indian is saying-#MainBhiChowkidar
— Chowkidar Narendra Modi (@narendramodi) March 16, 2019
প্রধানমন্ত্রী ওই ভিডিও শেয়ার করে লেখেন, ‘আমি একা না, দেশের প্রতিটি মানুষ যারা দুর্নীতি, অস্বচ্ছতা আর সামাজের খারাপ দিক গুলোর সাথে লড়ছে তাঁরাও চৌকিদার। দেশের উন্নতির জন্য কাজ করা প্রতিটি মানুষ চৌকিদার। আজ প্রতিটি ভারতীয় বলছে, আমিও চৌকিদার।”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2FcH2B3
Bengali News