-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

২০২৫ এর পর পাকিস্তানকে দখল করবে ভারতঃ আরএসএস নেতা

- March 17, 2019

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বর্ষীয়ান নেতা ইন্দ্রেশ কুমার বলেন, পাকিস্তান ২০২৫ এর পর ভারতের অংশ হবে। উনি বলেন, ‘আপনি লিখে নিতে পারেন যে, পাঁচ-সাত বছর পর করাচি, লাহোর, রাওয়ালপিণ্ডি, শিয়ালকোটে আপনি সম্পত্তি কেনার ও ব্যাবসা করার সুযোগ পাবেন।”

ইন্দ্রেশ কুমার বলেন, ‘১৯৪৭ এর আগে পাকিস্তান ছিল না। ১৯৪৫ সালের আগে সেটা হিন্দুস্তানের অংশ ছিল। ২০২৫ এর পর আবার সেটা হিন্দুস্তানের অংশ হবে।”

এরকম এক অখন্ড ভারতের পরিকল্পনা, যেখানে ইউরোপিয়ান ইউনিয়ন গুলোর মত দেশের মধ্যে কোন সীমান্ত থাকবে না। এই কথার বর্ণনা দিতে গিয়ে উনি বলেন, বাংলাদেশ সরকার এর পক্ষে আছে। উনি বলেন, ‘ কাশ্মীর ইস্যুতে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। সেনা রাজনৈতিক সদিচ্ছার উপরে নির্ভর করে কাজ করে। আর এখন দিল্লীতে রাজনৈতিক সদিচ্ছার পরিবর্তন হয়েছে। তাই আমরা ভাবতেই পারি যে লাহোরে যেতে পারব কোন বাঁধা ছাড়া। আর মানসরোবর এর যাত্রার জন্য চীনের অনুমতি নিতে হবেনা।”

ইন্দ্রেশ কুমার বালাকোটের এয়ার স্ট্রাইকের প্রমাণ চাওয়া নেতা /নেত্রীদের একহাতে নিয়ে বলেন, ‘সেনার প্রশংসা করতে করতে প্রমাণ চেয়ে বসে। আর মোদীর বিরোধিতা করতে করতে ‘আই লাভ ইউ পাকিস্তান” বলে বসে। এদের মত গদ্দারদের জন্য দেশে নতুন আইন আনা দরকার।”

 



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2WbaD4L
Bengali News
 

Start typing and press Enter to search