-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কাশ্মীরে আলগাবাদীদের ওপর স্ট্রাইক শুরু, টেরর ফান্ডিং নিয়ে দিল্লীতে তলব করা হল গিলানি আর মীরওয়াইজকে

- March 09, 2019

কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের উপর আরও বড় সঙ্কট আসতে চলেছে। National Investigation Agency টেরর ফান্ডিং নিয়ে হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান মীরওয়াইজ উমর ফারুক আর পাকিস্তান সমর্থিত হুরিয়ত এর প্রধান সৈয়দ আলী শাহ গিলানির ছেলে নসীম গিলানিকে জিজ্ঞাসাবাদ করার জন্য সমন পাঠিয়েছে। ২০১৭ তে টেরর ফান্ডিং মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁদের দিল্লীতে তলব করা হয়েছে।

আরও পড়ুনঃ যুদ্ধ হলে পাকিস্থানের হয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করবে এই ৫ টি দেশ! কিন্তু সবার বাপ থাকবে ভারতের পাশে।

এনআইএ শনিবার পাঠানো সমনে তাঁদের দুজনকে সোমবার সকাল ১০ঃ৩০ এর মধ্যে দিল্লি এনআইএ এর মুখ্য অফিসে হাজিরা দিতে বলেছে। ২৬শে ফেব্রুয়ারি এনআইএ টেরর ফান্ডিং মামলায় মীরওয়াইজ সমেত অনেক বিচ্ছিন্নতাবাদী নেতাদের বাড়ি এবং অফিসে তল্লাশি চালায়।

আরও পড়ুনঃ পাকিস্তানকে শান্তির দেশ বানিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জঙ্গি বানালেন কংগ্রেসের এই নেত্রী!

তল্লাশির সময় অনেক ইলেকট্রনিক্স গ্যাজেট আর নথি উদ্ধার করা হয়েছে। এনআইএন পুলিশ আর সিআরপিএফ জওয়ানদের উপস্থিতিতে মীরওয়াইজ, নসীম আর তেহরিক এ হুরিয়ত এর সভাপতি আশরাফ সেহরাই সমেত অনেক বিচ্ছন্নতাবাদী নেতাদের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল।

আরও পড়ুনঃ এই কাজ করে পশ্চিমবঙ্গকে ১০০ বছর পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী!

তাছাড়াও জেকেএলএফ এর নেতা ইয়াসিন মালিক, শাব্বির শাহ, জফর ভাট আর মসরত আলমের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। মীরওয়াইজ আর সেহরাইকে বাদ দিয়ে বাকি সব নেতাদের কিছু সময়ের জন্য গ্রেফতার ও করা হয়েছিল।

আরও পড়ুনঃ এয়ার স্ট্রাইকে পাক জঙ্গি মারা না গেলেও ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন বললেন রাহুল গান্ধী!

আরেকদিকে মীরওয়াইজকে এনআইএ দ্বারা তলব করার খবর ছড়ানোর পর শ্রীনগরের কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়ায়। দেখতে দেখতে নৌহাট্টা, রাজৌরী কদল, সরাফ কদল এর এলাকা গুলোতে দোকান বন্ধ হয়ে গেছিল। এরপর শহরে সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2HbBQkf
Bengali News
 

Start typing and press Enter to search