দিনের পর দিন একদিকে যেমন কংগ্রেস আর মহাজোট যেমন ভেঙে পড়ছে। তেমনই প্রতিদিনই বিজেপির শক্তি বৃদ্ধি পাচ্ছে। একদিকে যেমন রাষ্ট্রবাদী ক্রিকেটার গৌতম গম্ভীর বিজেপিতে যুক্ত হয়েছেন। আরেকদিকে গতকাল ভারতীয় সেনার প্রাক্তন মেজর যিনি এর আগে আম আদমি পার্টির সমর্থক ছিলেন। তিনি বিগত দুই বছর ধরে আম আদমি পার্টি এবং পার্টির সুপ্রিমো কেজরীবালের বিরোধিতা করে আসছিলেন, সেই মেজর এবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা ওয়ার মেমোরিয়াল বানানোর কাজে উনি খুব প্রভাবিত হয়েছে। আর সেই কারণে উনি দেশের সেবা করার জন্য বিজেপিতে যুক্ত হলেন।
আম আদমি পার্টির প্রাক্তন নেতা তথা ভারতীয় সেনার প্রাক্তন মেজর সুরেন্দ্র পুনিয়া শনিবার বিজেপিতে যোগ দেন। উনি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী জে.পি নাড্ডার হাত থেকে দলীয় পতাকা তুলে নেন। আপনাদের জানিয়ে রাখি, আন্না হাজারের আন্দোলনে প্রভাবিত হয়ে মেজর পুনিয়া সেনা ছেড়েছিলেন। উনি ২০১৪ সালে আম আদমি পার্টির টিকিটে দিল্লির লোকসভা কেন্দ্র থেকে লড়েছিলেন। কিন্তু দিল্লি বিধানসভা ভোটের আগে অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে অভিযোগ এনে পার্টি থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি।
আর্মড ফোর্স মেডিক্যাল কলেজ পুনে থেকে গ্র্যাজুয়েট হওয়া সুরেন্দ্র পুনিয়া, দল ছাড়ার পর থেকেই অরিবিন্দ কেজরীবালের মুখোশ খুলে দেন। বিজেপিতে যোগ দেওয়ার পর উনি টুইট করে জানান, ‘আমি আমার দেশ আর দেশবাসীর সেবা করার জন্য বিজেপিতে যোগ দিলাম। আমার কাছে এটা অত্যন্ত সন্মানের ব্যাপার যে, আমি এমন একটি দলের সদস্য যাদের কাছে পরিবারের আগে আসে দেশ। আর সেই দলের নেতৃত্বে রয়েছেন দেশের প্রধান সেবক নরেন্দ্র মোদী।”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2HEyC99
Bengali News