জম্মু কাশ্মীরের আখনুর সেক্টরে পাকিস্তানের তরফ থেকে আবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। সীমা আর নিয়ন্ত্রণ রেখার পাশে পাকিস্তানি সেনার গোলাগুলির জন্য এক ভারতীয় সেনা জওয়ান শহীদ হন। আরেকদিকে ভারতীয় সেনাও পাকিস্তানের গুলির মোক্ষম জবাব দিয়ে পাকিস্তানি সেনার বেস ক্যাম্প ধ্বংস করে দেয়।
সংবাদ সংস্থা ANI এই ঘটনার একটি ভিডিও শেয়ার করে। ওই ভিডিওতে পাকিস্তানি সেনার বেস ক্যাম্প ধ্বংস করার দৃশ্য দেখা যাচ্ছে। ওই ভিডিওতে পাকিস্তানের ক্যাম্পে পাকিস্তানের পতাকাও দেখা যাচ্ছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আধিকারিকেরা জানান কে পুঞ্ছ সেক্টরের সাথে সাথে জম্মু কাশ্মীরের আখনুর সেক্টরেও যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। আর আমাদের সেনাও তাঁদের গুলির জবাব মোক্ষম ভাবেই দেয়।
#WATCH Indian Army video of Pakistani base destroyed in Indian firing in Akhnoor sector(J&K), Army sources say upside down Pakistan flag a signal for SOS (extreme danger/distress) pic.twitter.com/2srna7kS7P
— ANI (@ANI) March 24, 2019
আপনাদের জানিয়ে রাখি, পুঞ্ছ এর শাহপুর আর কেরনী এলাকায় শনিবার বিকেল ৫ঃ৩০ থেকে পাকিস্তান গুলি চালানো শুরু করে। আধিকারিকদের মতে, পাকিস্তান সারারাত ওই এলাকায় গুলি চালায়। পাকিস্তানের গুলিতে এক জওয়ান গুরুতর আহত হন। আহত অবস্থায় ওনাকে হাসপাতালে পাঠানো হয়, আর হাসপাতালে ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়। বিগত চারদিনে পাকিস্তানের চালানো গুলিতে সেনার দুই জওয়ান শহীদ হয়েছেন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2OmyHPc
Bengali News