অনেক মানুষের ভালোবাসা। কোটি কোটি বিজেপি সমর্থকেরা দাবি বিফলে গেলোনা। এবার কেন্দ্রীয় নেতৃত্ব মুখ তুলে দেখলেন লাল মাটির আসল বাঘ দুধকুমারকে। আসন্ন লোকসভা ভোটে বিজেপির হয়ে বীরভুম কেন্দ্র থেকে লড়ছেন দুধকুমার মণ্ডল। রাজনৈতিক মহলে শোনা যায় জে, অনুব্রত যদি কেউ ঠাণ্ডা করতে পারে, সেটা হল দুধকুমার মণ্ডল। এরজন্য গত পঞ্চায়েত ভোটে সারা বীরভূমে অনুব্রতের সন্ত্রাস কায়েম থাকলেও দুধ কুমার মণ্ডলের এলাকায় সন্ত্রাস ছড়ানোর সাহস পাননি অনুব্রত মণ্ডল।
বৃহস্পতিবার প্রার্থী ঘোষণা পর শুক্রবার সকালে নিজের নামে দেওয়াল লিখতে বের হন বীরভূমের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল। সেখান থেকে তিনি অনুব্রত মণ্ডলকে চরম হুঁশিয়ারি ও দেন। তিনি বলেন, আজ অনুব্রত নকুল দানার দাওয়াই দিচ্ছে, বীরভূমের মানুষ নকুল দানা খেয়ে অনুব্রতকে লাল মাটি ছাড়া করবে।
তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘ আপনারা দল করছেন করুন, দল করুন ভালোবেসে, কিন্তু অনুব্রত মণ্ডলের কথা শুনে সন্ত্রাস ছড়াতে গেলে আপনাদের ও ফল ভালো হবেনা। আপনাদের থেকে আমার কোন আপত্তি নেই, আমার আপত্তি আপনাদের ছড়ানো সন্ত্রাস থেকে।”
উনি অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্য করে বলেন, ‘একদিন মুকুল রায় অনুব্রতকে দলে ঢুকিয়েছিল। আর আজ সেই অনুব্রত মুকুল রায়কে ব্যাক্তিগত আক্রমণ করছে। যে নিজের গুরুর সাথে এমন করতে পারে, সে কতটা ভালো মানুষ জানা হয়ে গেছে।”
উনি বলে এই বীরভূমে সন্ত্রাসের কোন যায়গা নেই, অনুব্রত সন্ত্রাস ছড়াতে এলে ওকেই এই লাল মাটি ছেড়ে যেতে হবে। লাল মাটি অনুব্রতকে ক্ষমা করবে না। কার্যত বীরভূমের প্রার্থী হিসেবে বিজেপি দুধকুমারের নাম ঘোষণা করার পর থেকেই বীরভূমের রাজনীতি জমে উঠেছে। এবার বীরভূমে টক্কর হবে শেয়ানে শেয়ানে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2Jw1F0n
Bengali News