-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে গেলো ভারতীয় সাবমেরিন, এই ঘটনায় চরম আতঙ্কে পাকিস্তান

- March 05, 2019

বালাকোটে ২৬ ফেব্রুয়ারি ইন্ডিয়ান এয়ারফোর্সের হাওয়াই হামলার পর পাকিস্তানি নৌসেনা এবার দাবি করছে যে, সোমবার ৪ঠা মার্চ ইন্ডিয়ান নেভির একটি সাবমেরিন পাকিস্তানের সমুদ্র সীমা পার করে পাকিস্তানে ঢুকে যায়। পাকিস্তানি পত্রিকা ডনে ছাপা একটি খবর অনুযায়ী ভারতের একটি ডুবোজাহাজ পাকিস্তানি সীমায় দেখা গেছে। ডন এই খবর পাকিস্তানের নেভির থেকে তথ্য নিয়ে ছেপেছে।

পাকিস্তানি নৌসেনার তরফ থেকে জারি করা একটি ভিডিওতে একটি ডুবো জাহাজের উপরের অংশ দেখা যাচ্ছে। পাক নেভি দাবি করে যে, ওটা ভারতীয় ডুবো জাহাজ। যেটাকে পাকিস্তানি সেনা তাঁদের সীমান্তে ঢোকার আগেই রুখে দেয়। পাকিস্তানের এই অভিযোগের পর ভারতীয় নৌসেনা ও পতিক্রিয়া দেয়। ভারতীয় জানায় যে, এই ভিডিওর তদন্ত করা হবে।

এর আগে নৌসেনা প্রধান সুনীল লাম্বা অ্যালার্ট জারি করে বলেছিলেন যে প্রতিবেশী দেশ পাকিস্তান এবার জলপথে ভারতে আক্রমণ করার কথা ভাবছে। উনি বলেন, আমরা রিপোর্ট পেয়েছি যে, জঙ্গিরা সমুদ্রের রাস্তায় ভারতে এসে হামলা চালাতে পারে। আর এর জন্য জঙ্গিদের স্পেশ্যাল ট্রেনিং দেওয়া হচ্ছে। 



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2NMI7U0
Bengali News
 

Start typing and press Enter to search