যদি পুরো বিশ্বে ভারতের প্রভাবকে বৃদ্ধি করতে হয় তবে দেশকে আর্থিক ও সৈনিক দুদিক থেকেই শক্তিশালী করতে হবে। সরকার ভারতকে শক্তিশালী করার জন্য প্রচুর কাজ করেছে আর এখনও করে চলেছে। সরকার ভারতীয় সেনার জন্য অত্যাধুনিক অস্ত্রের ভান্ডার তৈরি করছে। যেকোনো রকম পরিস্থিতিতে দেশকে যাতে রক্ষা করা যায় এবং দেশের শত্রুকে শিক্ষা দেওয়া যায় তার জন্য কাজ চলছে।
ভারত সরকার সেনার সমস্থ পুরানো গ্রেনেডকে নতুন গ্রেনেড দিয়ে বদলে দেওয়ার কাজ শুরু করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন গ্রেনেডের জন্য বড় প্রজেক্টের মঞ্জুরি দিয়েছে। সরকার সেনার জন্য ১০ লক্ষ নতুন গ্রেনেডের ব্যাবস্থা করবে যা পুরানো গ্রেনেডকে রিপ্লেস করবে। এই গ্রেনেডগুলি খুব হালকা হবে এবং মাল্টি মোড সম্পন্ন হবে। এর ফলে সেনা সহজে শত্রুর বিরুদ্ধে গ্রেনেড ব্যাবহার করতে পারবে।
Sources: Defence Ministry clears major project for the Indian Army for acquisition of 10 lakh 'made in India' multi mode hand grenades. The new hand grenades will replace the existing inventory. pic.twitter.com/u05iqzmKTg
— ANI (@ANI) March 20, 2019
সরকার দেশের সেনাকে আধুনিক অস্ত্র দিয়ে সুসজ্জিত করে রাখতে বদ্ধপরিকর হয়েছে। ভারতীয় সেনার জন্য মডার্ন আসল্ট রাইফেল, হেলমেট আর এখন গ্রেনেডের ব্যাবস্থা করা হচ্ছে। পুরানো অস্ত্রকে প্রতিস্থাপিত করে এখন নতুন অস্ত্র সেনার হাতে তুলে দেওয়ার জন্য কাজ চলছে যাতে দেশ আরো সুরক্ষিত এবং সক্ষম হয়।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2TOs6mx
Bengali News