প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০১৯ এর লোকসভা নির্বাচনের প্রচারে ‘চৌকিদার” এর নতুন স্লোগান তুলেছেন। প্রধানমন্ত্রীর এই স্লোগানের পর যেমন গোটা দেশে বিজেপির সমর্থকেরা হাতে হাত মিলিয়েছেন। তেমনই দেশের জনতাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন স্লোগানে বেশ উজ্জীবিত। গুজরাটের সুরাটে ‘ম্যায় ভি চৌকিদার” এর টি-শার্ট বানানো হয়েছে। আর সেই টি-শার্ট সেখানকার যুবকেরা মুরি-মুরকির মত কিনে গর্বের সাথে পরছে। ওই যুবকেরা এরকম টি-শার্ট পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাঁদের সমর্থন দেখাচ্ছে। যুবকদের সাথে সাথে ওই টি-শার্ট সিকিউরিটি গার্ডদের ও চরম পছন্দের হয়ে উঠেছে।
গুজরাটের সুরাট শহরে যায়গায় যায়গায় সিকিউরিটি গার্ডেরা নিজেদের পোশাক ছেড়ে ওই টি-শার্ট পরে নিচ্ছেন। সিকিউরিটি গার্ড এবার টি-শার্ট পরে চৌকিদার হয়ে গেছে। ওই সিকিউরিটি গার্ডেরা যেই টি-শার্ট পরেছেন, তাতে ‘ম্যায় ভি চৌকিদার” লেখা আছে।

সুরাটের চৌকিদারেরা এই টি-শার্ট পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাঁদের সমর্থন ব্যাক্ত করছেন। আরেকদিকে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বারবার নিজের ভাষণে বারবার ‘চৌকিদার চোর” বলার জন্য সুরাটের সিকিউরিটি গার্ডেরা চরম চটে আছে।
সুরাটের চৌকিদারেরা ‘ম্যায় ভি চৌকিদার” এর স্লোগান লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনে নেমেছে। ওই সিকিউরিটি গার্ডেরা বলেন, ‘রাহুল গান্ধী চৌকিদার চোর হেয় বলে শুধু প্রধানমন্ত্রী না, আমাদের ও অসন্মান করেছে।” নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর ‘ম্যায় হু চৌকিদার” এর স্লোগানে কংগ্রেস অনেকটাই ব্যাকফুটে চলে এসেছে।
সুরাটের বিজেপি বিধায়ক হর্ষ সঙ্ঘবি বলেন, ‘দেশ জুড়ে যুবক, মহিলা আর চৌকিদারেরা প্রধানমন্ত্রী সমর্থন করছেন। কংগ্রেস রাজনৈতিক ফায়দা তোলার জন্য চৌকিদারদের চোর বানিয়েছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2Hr74nt
Bengali News