বাবুলকে প্রতিবাদী নেতা হিসেবেই চেনেন সবাই। মানুষের যাতে কোনোরকম অসুবিধে না হয়, সেটা নিয়ে উনি সর্বদা নজর রাখেন। এরকমই কিছু ঘটনা ঘটে গেলো আজ। তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর নিরাপত্তা নিয়ে চরম বাড়াবাড়ি করেছিল পুলিশ। আর সেই পুলিশের সামনে এমন কাজ করলেন বাবুল সুপ্রিয় যা নিয়ে সবাই ধন্যবাদ জানাবেন ওনাকে।
বাবুল সুপ্রিয় জানান, কলকাতা থেকে দুরগাপুর এক্সপ্রেস হয়ে আসানসোলের দিকে যাওয়ার সময় শক্তিগড়ে চা খাওয়ার জন্য দাঁড়ান তিনি। সেখানে দাঁড়িয়ে দেখেন পুলিশ দড়ি দিয়ে ব্যারিকেড বানিয়ে রেখেছে। পুলিশকে এর কারণ জানতে চাইলে, ওনারা জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এই রাস্তা দিয়ে। আর তাঁর কারণেই এই ব্যারিকেড দেওয়া হয়েছে।
এই দেখুন, মাননীয় অভিষেক ব্যানার্জী, অর্থাৎ যাঁকে মানুষ 'পিসির ভাইপো' বলে জানেন, তিনি যাবেন বলে দুঘন্টা আগে থেকে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার জাতীয় সড়কের দুধারে (শক্তিগড়ে)দড়ি দিয়ে ব্যারিকেড করছে
পড়বি তো পর আমার সামনে
দড়ি খুলে দিয়েছি বন্ধুগণ•সময় এলে প___ pic.twitter.com/SU3DWDuocl
— Chowkidar Babul Supriyo (@SuPriyoBabul) March 18, 2019
বাবুল সুপ্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার সময় জিজ্ঞাসা করলে পুলিশের তরফ থেকে জানানো হয় যে, প্রায় দুঘণ্টা পর উনি এই রাস্তা দিয়ে যাবেন। সেই শুনে বাবুল তো অবাক হয়ে জান, দুঘণ্টা পর যাবে, তো এখন থেকে সাধারণ মানুষের অসুবিধে করে ব্যারিকেড কেন!
সাধারণ মানুষের কথা মাথায় রেখে বাবুল সুপ্রিয় নিজের হাতে ব্যারিকেডের দড়ি খুলে দেন। আর সেই দড়ি খুলে উনি একটি ভিডিও টুইটারে শেয়ার করেন। সাংসদ হিসেবে অভিষেকের নিরাপত্তা দেওয়ার কর্তব্য পুলিশের। কিন্তু তাই বলে দুই ঘণ্টা আগে থেকেই জন সাধারণের অসুবিধে করে নিরাপত্তা কেন?
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2W5I9cv
Bengali News
দড়ি খুলে দিয়েছি বন্ধুগণ•সময় এলে প___