-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কিশোরীর ধর্ষণে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের যুব নেতা! আশঙ্কাজনক অবস্থায় কিশোরীকে ভর্তি করানো হল নার্সিং হোমে

- March 18, 2019

বছর দুয়েক ধরে নকশাল বাড়ি ব্লক তৃণমূলের যুব সভাপতি নবীন দাসের বাড়িতে ভাড়া থাকত এক পরিবার। অভিযোগ সেই পরিবারের ছোট মেয়েকে ধর্ষণ করে তৃণমূলের যুব সভাপতি নবীন দাস (বাপ্পা)। ভাড়াটিয়া কিশোরী ধর্ষণের কথা তাঁর পরিবারকে জানাতে তৃণমূলের যুব নেতা বাপ্পা ও তাঁর স্ত্রী ওই কিশোরীকে বেধড়ক মারধর করে। আর তারপরেই ধর্ষিতা কিশোরী নিজের গায়ে আগুন লাগিয়ে নেয়।

প্রথমে ধর্ষিতাকে নকশালবাড়ি ব্লক স্বাস্থ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে শিলিগুড়ির একটি প্রাইভেট নার্সিং হোমে ভর্তি করানো হয়। নার্সিং হোম অনুযায়ী, ওই কিশোরীর দেশের ১৫ শতাংশ  পুড়ে গেছে। তাঁকে এখন চিকিৎসার জন্য আইসিইউ-তে রাখা হয়েছে।

দারজিলিং এর পুলিশ সুপার অমরনাথ জানান, ‘ অভিযুক্ত তৃণমূলের যুব সভাপতি বাপ্পাকে গ্রেফতার করা হয়েছে। এবং তাঁর বিরুদ্ধে  POCSO ধারায় মামলা করা হয়েছে। আজ তাঁর আদালতে হাজিরা আছে।” দারজিলিং জেলার যুব তৃণমূলের সভাপতি বিকাশ সরকার বলেন, ‘ধর্ষণ একটি জঘন্য অপরাধ। নবীন দাস (বাপ্পা) কে ধর্ষণে অভিযুক্ত হওয়ায় দল থেকে সাসপেন্ড করা হয়েছে। ওর অভিযোগ প্রমাণ হলে ওকে কড়া শাস্তি দেওয়া হবে।”



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2TRvMTX
Bengali News
 

Start typing and press Enter to search