-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পুলওয়ামা হামলার পর উৎসব পালন করা AMU এখন নিউজিল্যান্ডের হামলা বিরুদ্ধে পথে নেমেছে!

- March 16, 2019

আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কট্টরপন্থীদের মুখোশ আবার সবার সামনে খুলে গেলো। এই কট্টরপন্থীদের নতুন কারনামা দেখে সবাই অবাক হয়ে গেছে। পুলওয়ামায় জইশ এ মহম্মদ এর হামলা আর দান্তেওয়ারায় নকশালিদের হামলা সেনা জওয়ান শহীদ হলে যারা উৎসব করে, আজ তাঁরাই নিউজিল্যান্ডের মসজিদে হামলা নিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে।

গতকাল শুক্রবার নিউজিল্যান্ডের স্কটিশচার্চ মসজিদে এক শুটার নরসংহার চালিয়েছিল। সেই নরসংহারে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয় এবং ৯ ভারতীয় নিখোঁজ বলে জানা যায়। নিউজিল্যান্ডের ওই মসজিদে হামলার পর AMU এর ছাত্ররা রাস্তায় মোমবাতি মিছিল বের করে।

প্রতিটি মানুষের মৃত্যুই দুর্ভাগ্যজনক। নিউজিল্যান্ডের হামলার কড়া নিন্দা আমরা করি। আর এই ঘটনার পর মোমবাতি নিয়ে মিছিল করার সমর্থনও করি আমরা। কিন্তু নিজের দেশে সেনা শহীদ হলে যারা উল্লাস করে, তাঁদের এই মোমবাতি মিছিল কতটা সমর্থন যোগ্য?

পুলওয়ামা হামলা, উরি হামলা, পাঠানকোট হামলা ছাড়া ভারতের বিভিন্ন প্রান্তে জঙ্গি হানায় যখন দেশের জওয়ান শহীদ হন। তখন AMU এর এই কট্টরপন্থীরা জঙ্গিদের বিরুদ্ধে আর শহীদ জওয়ানদের উদ্দেশ্যে কোন মিছিল করেনা। উল্টে জওয়ান শহীদ হলে উৎসব পালন করে।

আর আজ ভারত থেকে হাজার হাজার কিমি দূরে নিউজিল্যান্ডের মসজিদে হামলা হওয়ার পরেই এরা রাস্তায় নেমে ঘটনার প্রতিবাদ জানিয়ে নিহতদের স্মরণে মোমবাতি মিছিল করছে! যখন জঙ্গি সংগঠন ‘হামাস” ইজরাইলে দিনের পর দিন নরসংহার চালাচ্ছিল, তখন এরা সেটার প্রতিবাদে মিছিল করেনি।

কিন্তু ইজরাইল নিজদের বাঁচাতে গাজায় হামলা করলেই, এরা ইজরাইলের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। এদের প্রধান উদ্দেশ্য জঙ্গিদের বিরুদ্ধে দাঁড়ানো না। এদের প্রধান উদ্দেশ্য হল ধর্মের আশ্রয় নিয়ে নিজেদের কার্জ সিদ্ধি করা।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2FhqclO
Bengali News
 

Start typing and press Enter to search