-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

রাজনাথ সিং প্রধানমন্ত্রী পদের জন্য বলে দিলেন এমন বড় কথা, যে কংগ্রেস পড়লো সমস্যায়।

- February 13, 2019

আর মাত্র কয়েক দিন যারপরেই শুরু হবে ২০১৯ এর নির্বাচন। নির্বাচন নিয়ে দেশের রাজনীতি পুরো উত্তপ্ত হয়ে রয়েছে। রাজনৈতিক দলগুলি একে অপরের পার্টিকে আক্রমন করতে শুরু করে দিয়েছে।দেশের বিরোধী দলগুলি মোদী সরকারকে হারানোর জন্য মাঠে নেমে পড়েছে। মমতা, কেজরিওয়াল, ফারুক আব্দুল্লা, রাহুল গান্ধী সকলেই মিলে মোদীর বিরুদ্ধে মহাজোট তৈরি করে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে দেশের বেশীরভাগ মানুষের দাবি যে, দেশে শক্তিশালী সরকার গঠন করতে চাইলে একমাত্র মোদী সরকার চাই।

যদিও রাহুল গান্ধী, মমতার মতো নেতারা ” চৌকিদার চোর হ্যায়” উক্তি দিয়ে বিজেপিকে আক্রমন করছে। এই উক্তি শুধুমাত্র বিজেপিকে আক্রমন করে তাই নয়, এটা দেশের প্রধানমন্ত্রী পদকে অপমান করে। বিগত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই ইস্যুতে বিরোধীদের পাল্টা আক্রমণ করেন। রাজনাথ সিং বলেন, “চৌকিদার চোর নয়, পিউর(pure)হ্যায় এবং উনার প্রধানমন্ত্রী হওয়া সিওর(sure) হ্যায় আর এটাই দেশের সমস্ত সমস্যার কিউর(cure) হ্যায়।” এই মন্তব্যের মাধ্যমে রাজনাথ সিং দেশের সমস্ত বিরোধীদের একসাথে আক্রমন করে  ধূলিসাৎ করে দেন। রাহুল গান্ধীর পরিবার আজ আরবপতি, প্রধানমন্ত্রীর পরিবার গরিব তা সত্ত্বেও রাহুল গান্ধী বার বার করা প্রধানমন্ত্রীকে চোর বলে মন্তব্য করেন। সেই মন্তব্যের উপর সার্জিক্যাল স্ট্রাইক করে দেন রাজনাথ সিং।

মুরাদাবাদে এক দলীয় জনসভায় যোগ দিতে গিয়ে রাজনাথ সিং এমন কথা বলেন।রাজনাথ সিং এর এই মন্তব্য জনসভায় উপস্থিত সমস্ত বিজেপি সমর্থকদের মন জয় করে নেয়। ওই জনসভায় সাংসদ সর্বেশ সিং রাজনাথ সিংয়ের মাথায় সোনার মুকুট পরাতে গেলে উনি সেটা মানা করেন। রাজনাথ সিং বলেন ওই মুকুট কোনো গরিব মেয়ের বিয়েতে দান করুন। মেয়েরা বিয়ের পর শশুরবাড়ি যাবে তখন যেন তাদের পায়ে সোনার নুপুর থাকে।

রাজনাথ সিং এর এই মন্তব্যের পর জনসভা হাততালিতে ফেটে পড়ে। রাজনাথ সিংয়ের মন্তব্যকে জনগণ খুবই উৎসাহের সাথে স্বাগত জানায়। রাজনাথ সিং বলেন, রাজনীতিতে জোট হয় এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এখন যে জোট হচ্ছে সেটা দুর্নীতি থেকে বাঁচার জন্য। উনি বলেন, বিজেপির একটা নিদিষ্ট নীতি রয়েছে যার জন্য ১৯৮০ সালে ২ টো আসন পাওয়া বিজেপি আজ দেশে বহুমত দখল করেছে। আমরা দেশকে শুধু শক্তিশালী নয়, বিশ্বগুরু করতে চাই। উনি কার্যকর্তাদের উদ্যেশে বলেন জোট নিয়ে চিন্তার কিছু নেই, আপনারা সরকারের করা কাজ নিয়ে সাধারণ মানুষের কাছে উপস্থিত হন এবং তাদের জাগ্রত করুন।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2TPInns
Bengali News
 

Start typing and press Enter to search