জম্মু কাশ্মীরে একদিকে সীমান্তে পাকিস্তানি সেনা লাগাতার যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ফায়ারিং করছে, আরেকদিকে শোপিয়ানে সেনা আর জঙ্গিদের মধ্যে সংঘর্ষ চলছে। শোপিয়ানে সেনা, সিআরপিএফ আর জম্মু কাশ্মীরের পুলিশের জয়েন্ট টিম এই অভিযান চালাচ্ছে।

বিগত ২-৩ ঘণ্টা ধরে দুই পক্ষ থেকে গোলাগুলি চলছে। ২-৩ জঙ্গিকে ঘিরে ফেলেছে সেনা, জৈশ এ মহম্মদ এর জঙ্গিদের এলাকায় লুকিয়ে থাকার খবর পেয়েই এই সংযুক্ত অভিযান চালায় সেনা। তাজা রিপোর্ট অনুযায়ী, এনকাউন্টারের যায়গায় এখন ফায়ারিং বন্ধ, সেনা এখন সেই ঘরে যাচ্ছে, যেখান থেকে ফায়ারিং হচ্ছিল।
আরেকদিকে গতকাল ভারতের বায়ুসেনা পাকিস্থানে এয়ার স্ট্রাইক করার পর থেকে পাকিস্থানের সেনা, প্রশাসন মানসিক মনবল হারিয়ে ফেলেছে। আসলে কাল বিকেল থেকে শুরু করে মধ্যেরাত্রি পর্যন্ত বেশ কয়েকবার নিয়ম উলঙ্ঘন করে ভারতের উপর গোলা বর্ষণ করেছে পাকিস্তানের সেনা। যার দরুন ভারতের সেনা পাল্টা জবাব দিয়েছে এবং পাকিস্থানের বেশ কয়েকটি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে।

কাল রাত ১০ টের দিক থেকে পাকিস্থানের সেনা বর্ডার সীমান্তে গোলা বর্ষণ শুরু করে। এরপর ভারতীয় সেনা তার জবাব দিলে এক পাকিস্থানি সেনা জওয়ান মারা যায়। তা সত্ত্বেও পাকিস্থান আবারও মধ্যেরাতে ভারতের উপর সীমান্ত থেকে আক্রমন করে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2BTe488
Bengali News