-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বড় খবর: ঘরে ঢুকে মেরেছে ভারত স্বীকার করলো পাকিস্তানের আর্মি জেনারেল

- February 25, 2019

পুলওয়ামার জঙ্গি হামলার বদলা নিতে ভারতীয় সেনাকে পূর্ন স্বাধীনতা দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী। শুধু ছিল সময়ের অপেক্ষা। আর আজ এলো দ্য জাজমেন্ট ডে। হ্যাঁ পাকিস্তানের মত আমাদের নেতা মন্ত্রীরা পরমাণু হামলার হুমকি দেয়নি, শুধু প্রধানমন্ত্রী বলেছিলেন ‘এর বদলা নেবই। দেশবাসীর মনে যেই আগুন জ্বলছে, সেই আগুন আমার মনেও জ্বলছে।” আর সেই আগুনে আজ পুড়লো পাকিস্তান।

ভোর সাড়ে তিনটে নাগাদ ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০ যুদ্ধ বিমান পাকিস্তানের ৬০ কিমি ভিতরে ঢুকে ১০০০ কেজির বোম ফেলে আসলো। তবে এটা ভারতীয় সেনা, তাই তাঁরা নিরীহ পাকিস্তানি অথবা পাক সেনারা উপর হামলা করেনি। আমাদের গর্বিত সেনা জইশ এ মহম্মদ এর জঙ্গি ঘাঁটিতে গিয়ে বোম ফেলে এসেছে।

ভারতীয় সেনা দেখালো, যে তাঁরা পাগলের প্রলাপ না দিয়ে কাজের কাজ করে। সার্জিক্যাল স্ট্রাইকের পর আবার পাকিস্তানের অন্দরে ঢুকে পাকিস্তানকে বুঝিয়ে দিয়ে এলো, ভারত চাইলে তাঁদের ১ মিনিটেই ধ্বংস করতে পারে। বাঁচাতে পারবে না কেউ।

তবে যেই পাকিস্তান এতদিন সার্জিক্যাল স্ট্রাইকের কথা স্বীকার করেনি, সেই পাকিস্তান আজ এই ঘটনার কথা স্বীকার করেছে। পাক আর্মি মেজর জেনারেল আসিফ ঘাফুর টুইট করে এই ঘটনার কথা স্বীকার করেছে।

তবে ভারতীয় সেনার পক্ষ থেকে এটা জাস্ট ট্রেলার ছিল, এখনো পুরো সিনেমা বাকি। ৪৪ জওয়ানের বলিদানের বদলা ভারত নেবেই, আর সেটা কেউ আটকাতে পারবে এটা প্রমাণ করলো ভারত।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2H1BbRy
Bengali News
 

Start typing and press Enter to search