কেন্দ্র পশ্চিমবঙ্গের সরকারকে ১৯৩ কোটি টাকা সুদ সমেত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। কেন্দ্র সরকার এরাজ্যের সরকারকে আয়ুষ্মান ভারত প্রকল্প অনুযায়ী এই টাকা বরাদ্দ করেছিল। কিন্তু এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এটিকে রাজ্যের স্কিম বানিয়ে নাম পাল্টে স্বাস্থ সাথী বিমা করে ফেলেন।
মমতা ব্যানার্জী অভিযোগ করে জানান যে, কেন্দ্র সরকার এই প্রকল্পে বিজেপির নির্বাচনী চিহ্ন ব্যাবহার করেছে। ওনার মতে কেন্দ্র সরকার এই প্রকল্পের মাধ্যমে বিজেপির প্রচার করতে চাইছে। আর এই জন্য কেন্দ্র সরকারকেই এই প্রকল্পের জন্য পুরো টাকা দেওয়া উচিৎ।

আপনাদের জানয়ে রাখি, আয়ুষ্মান ভারত প্রকল্প অনুযায়ী মত খরচের ৬০ শতাংশ কেন্দ্র সরকার এবং ৪০ শতাংশ রাজ্য সরকার দেবে। কিন্তু এরাজ্যের সরকার অহেতুক কারণ দেখিয়ে গরীব মানুষদের এই প্রকল্প থেকে বঞ্চিত করেছে। এমনকি এই প্রকল্পের কার্ড বিলি করতে গিয়ে তৃণমূল নেতাদের হাতে চরম হেনস্থার শিকার হতে হয়েছে দুর্গাপুরের এক পিওন কে।

ইকোনমিক টাইমস এর খবর অনুসারে আয়ুষ্মান ভারত প্রকল্পে কেন্দ্র সরকার ২০১৮ এর সেপ্টেম্বর মাস পর্যন্ত ৭৯৮ কোটি টাকা খরচ করেছে। আর সেই অর্থের মধ্যে ১৯৩ কোটি টাকা পশ্চিমবঙ্গের সরকারের হাতে তুলে দেওয়া হয়। আর এই প্রকল্পকে এরাজ্যে লাগু না হতে দেওয়ার জন্য ন্যাশানাল হেলথ অথরিটি এর চিফ এক্সিকিউটিভ অফিসার ইন্দু ভূষণ জানান, এই সংক্রান্ত ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের সাথে কথা বলে একটা রাস্তা খোঁজার উপায় বের করার জন্য চেষ্টা চালানো হচ্ছিল।
আর তাঁর সাথেই রাজ্য সরকারের এই প্রকল্প নিয়ে অসুবিধে কোথায় সেটাও জানার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এটা নিয়ে কোন সদুত্তর না পাওয়ার জন্য ইন্দু ভূষণ কেন্দ্র সরকারের তরফ থেকে চিঠি লিখে ওই প্রকল্পের জন্য বরাদ্দ ১৯৩ কোটি টাকা সুদ সমেত ফেরত দেওয়ার নির্দেশ জারি করেন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2NkjrSy
Bengali News