-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পুলবামা হামলা নিয়ে ইমরান খান ও মাসুদ আজহারকে কড়া ভাষায় আক্রমন করলেন আসাউদ্দিন ওয়েসী!বললেন..

- February 24, 2019

দেশের মধ্যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে। কিন্তু যখন দেশের উপর আক্রমণ আসে বা আন্তর্জাতিক মহলে দেশের প্রসঙ্গ আসে তখন সমস্থ রাজনৈতিক দলের উচিত এক হয়ে যাওয়া। দেশের উপর শত্রু দেশের নজর পড়লে দেশের রাজনৈতিক দলগুলির উচিত নিজেদের রাজনীতি ভুলে এক হয়ে শত্রুপক্ষের বিরোধ করা। পুলবামা হামলার পর দেশের মানুষ এক সুরে পাকিস্থানের বিরূদ্ধে আওয়াজ তুলেছে যদিও কিছু রাজনৈতিক দল তাদের রাজনীতি শুরু করে পাকিস্থানকে ক্লিন চিট দিতে শুরু করেছে। উদাহরণস্বরূপ কংগ্রেস নেতা নবজোত সিং সিধু পাকিস্থানকে নির্দোষ হওয়ার ক্লিনচিট দিয়েছেন। তবে রাজনীতিকে দূরে রেখে জনগনের সাথে একসুরে সুর মিলিয়েছেন AIMIM পার্টির প্রধান নেতা আসাউদ্দিন ওয়েসী।

এমনিতে AIMIM পার্টি রাজনীতির জন্য বিতর্কিত সাম্প্রদায়িক দেয় বলে অনেক অভিযোগ সামনে আসে। কিন্তু পুলবামা হামলার পর আসাউদ্দিন ওয়েসী রাজনীতি ভুলে পাকিস্থানের উপর কঠোরভাবে আক্রমন করেছেন। পুলবামা হামলার পর বহু নেতা শুধুমাত্র বলিদানি জওয়ানদের প্রতি শোক প্রকাশ করেই চুপ হয়ে গেছেন। কিন্তু আসাউদ্দিন ওয়েসী শোক পালন করেই চুপ থাকেননি, উনি পাকিস্থানের প্রতি এবং জইস-মহম্মদ নামক জঙ্গি সংগঠনের প্রতি কঠোরভাবে আক্রমণ করেছেন।

আসাউদ্দিন ওয়েসী পুলবাম হামলার পর ইমরান খানের উপর নিশানা করে বলেছেন- আপনি আপনার মুখের উপর থেকে সরলতার পর্দাটা এবার সরান। উনি বলেছেন- আতঙ্কবাদীদের আশ্রয় দেওয়া পাকিস্থানের পুরানো অভ্যাস, পাঠানকোট এবং উরি হামলা এই পাকিস্থানের দ্বারাই করা হয়েছিল। ওয়েসী জোর দিয়ে বলেন, এই আতঙ্কবাদী হামলা পাকিস্থানের ইশারায় হয়েছে এবং এতে পাকিস্থানে আর্মি ও ISI এর সহযোগ আছে।

৪০ জওয়ানের বলিদানের উপর উনি নিজের দুঃখ ব্যাক্ত করেন এবং বলেন এই আতঙ্কবাদী হামলার জন্য দায়ী সংগঠন জাইস-মহম্মদ এই জায়গায় জাইস-শয়তান হওয়া উচিত ছিল। আর এই সংগঠনের প্রধানের নাম মৌলানা মাসুদ আজহার না হয়ে শয়তান মাসুদ আজহার হওয়া উচিত ছিল। আসাউদ্দিন ওয়েসী বলেন মাসুদ আজহার হলো শয়তানের চেলা। উনি আরো বলেন- এটা প্রথমবার নয় যে পাকিস্থান তার জমি আতঙ্কবাদের জন্য ব্যাবহার করছে, এর আগে বহুবার তারা ভারতকে আহত করার জন্য জঙ্গি কার্যকলাপ চালিয়েছে।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2E89y6b
Bengali News
 

Start typing and press Enter to search