পুলবামা হামলার পর থেকে দেশ উত্তপ্ত হয়ে রয়েছে এবং পাকিস্থানের তরফ থেকে আসা মন্তব্য ভারতীয়দের কাটা ঘায়ে নুন দেওয়ার কাজ করছে। সম্প্রতি পাকিস্থানের রেলমন্ত্রী ভারতকে হুমকি দিয়েছেন এবং ভারতে একটাও পাখি বাঁচবে না বলে মন্তব্য করেছেন। পাকিস্থানের তরফ থেকে আসা এমন কট্টরবাদী মন্তব্য দেশবাসীকে পাকিস্থানের প্রতি আরো কঠোর করে তুলেছে। পাকিস্থানের বরিষ্ঠ পত্রকার ও পলিটিক্যাল বিশেষজ্ঞ হাসান নিসার পাকিস্থানী কট্টরপন্থীদের মুখে ঝামা ঘষে দিয়েছেন। হাসান নিসার বলেছেন ভারতকে ধমকি দেওয়া ঠিক নয়, নাহলে পুরো পাকিস্থানের বিনাশ হয়ে যেতে পারে। উনি দুনিয়া নিউজ নামক এক মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেছেন। উনি বলেছেন পাকিস্থানে পাগলের অভাব নেই। এইভাবে যদি ভারতকে ধমকি দেওয়া হয় তবে পাকিস্থানের নাম চিন্হ সব মুছে যাবে।
হাসান নিসার চ্যানেলের সাথে কথা বলতে গিয়ে বলেছেন- পাকিস্থানের এই জাহিলরা(শয়তান) পরমাণু বোমা কি সেটাই জানে না। ভারতের জনসংখ্যা ১৩০ কোটির বেশি আর পাকিস্থানের ২০ কোটি। এবার ভাবুন যদি পরমাণু যুদ্ধ হয় তাহলে কি হবে! পাকিস্থানের তো ২০ কোটি শেষ, যদি পাকিস্থান ভারতের ৪ গুন ক্ষতি করে তাও ভারতের ২০ কোটি বেঁচে যাবে। তাই পাকিস্থানের মানুষের উচিত একটু হুশ ফিরিয়ে আনা। উনি বলেন, এখানে মানুষ অদ্ভুত পাগল যারা নিজেরদের ধ্বংস নিজেরাই ডেকে আনছে।

হাসান নিসার বলেন পাকিস্থানের মধ্যে এই ধরণের উন্মাদনা প্রথম নয়, এই রোগ অনেক আগের। হাসান বলেন- পাকিস্থান অপরকে উস্কে উস্কে শত্রু করে ফেলেছে এবং পরে পরমাণু বোমাও তৈরি করে ফেলেছে। পাকিস্থান এটামিক বোমা বানালেও নিজেদের দেশের লোকজনকে শিক্ষা দেয়নি, রোগীদের জন্য সঠিক চিকিৎসার ব্যাবস্থা করেনি।
হাসান আরো বলেন, পাকিস্থান ভারতকে পারমাণবিক বোমার ভয় দেখায়। কিন্তু এটা বুঝতে পারে না যে ভারত যদি হামলা করে তাহলে পাকিস্থান বিশ্বের মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে। সম্প্রতি হাফিজ সাঈদ পাকিস্থানের রক্ষামন্ত্রীকে পরমাণু যুদ্ধের শুরু করার জন্য উপদেশ দিয়েছিলেন। হাসান এই সব ধার্মিক উন্মাদী ও জঙ্গিদের দিকে ইশারা করে তাদেকে জাহিল তথা মূর্খের দল বলে উল্লেখ করেন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2TfhhZQ
Bengali News