-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

“মোদী একজন ভীতু ব্যাক্তি, উনি আমার সামনে ১০ মিনিটও দাঁড়াতে পারবে না”: রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি।

- February 07, 2019

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী গতকাল প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর তীব্র রাগ প্রকাশ করেছেন। আর রাগ প্রকাশ করাটাই স্বাভাবিক, কারণ গতকাল ইডি রাহুল গান্ধীর জামাইবাবুকে(রবার্ট ভাদ্রা) ঘন্টার পর ঘন্টা ধরে জেরা করেছেন। গতকাল বিজেপি প্রবক্তা সম্বিত পাত্র বলেছেন, ‘ এবার কংগ্রেসকে বলতেই হবে যে- ব্যাঙ্ক একাউন্টে ৫০ হাজার না থাকা রবার্ট ভাদ্রা কিভাবে কোটিপতি হয়ে গেল।’ সম্বিত পাত্র বলেন রোডপতি রবার্ট ভাদ্রা কিভাবে কোটিপতি হয়ে গেল তা এবার ইডির কাছে প্রকাশ করতেই হবে। প্রিয়াঙ্কা গান্ধীর বর রবার্ট ভাদ্রা জমি দুর্নীতি নিয়ে অভিযুক্ত হয়ে আছেন এবং দেশের তদন্তকারী সংস্থাগুলি এখন তার পেছনে হাত ধুয়ে পড়ে গেছে।

গতকাল বিজেপির কথার উপর উপর এবং রবার্টকে জেরা করা নিয়ে ক্রোধ প্রকাশ করে গতকাল প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমন করেন রাহুল গান্ধী। অবশ্য রাহুল গান্ধী রাজনৈতিক আক্রমন এমনভাবে করেন যে নিজেই সাধারণ মানুষের কাছে হাসির পাত্রে পরিণত হন। পাঠকদের স্মরণ করিয়ে দি, সুপ্রিম কোর্ট রাফেলে সমস্থ তথ্য দেখার পর এটা জানিয়েছিল যে এই চুক্তিতে কোনো দুর্নীতি নেই।

এরপরেও রাহুল গান্ধী বহুবার রাফেল নিয়ে প্ৰধানমন্ত্রীকে আক্রমন করেছেন এবং নিজে হাসির পাত্রে পরিণত হয়েছেন। গতকাল আবার রাহুল গান্ধী প্ৰধানমন্ত্রীকে আক্রমন করেন এবং তার জামাইবাবুকে জেরা করার জন্য রাগ প্রকাশ করেন। রাহুল গান্ধী বলেন নরেন্দ্র মোদী একজন ভীতু ব্যাক্তি। শুধু এই নয়, রাহুল গান্ধী বলেন যে প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার সামনে ১০ মিনিট দাঁড়াতে পারবে না, সেই কারণে প্ৰধানমন্ত্রী আমার কাছে থেকে পালিয়ে পালিয়ে বেড়ায়।

সাংসদে প্ৰধানমন্ত্রীর কাছে কয়েকবার আক্রমন পাওয়ার পরেও রাহুল গান্ধী উনাকে ভীতু বলেছেন। রাহুল গান্ধী মঞ্চ থেকে খুবই ক্রোধিত হয়ে এই ভাষণ দিয়েছেন। রাহুল গান্ধীর শারীরিক ভাব ভঙ্গিমা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে উনি রবার্ট ভাদ্রাকে জেরা করা নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছেন। রাহুল গান্ধী বলেছেন যে বিজেপির যদি সাহস থাকে তাহলে নরেন্দ্র মোদীকে আমার সাথে ১০ মিনিটের জন্য ডিবেটে বসাক। অবশ্য রাহুল গান্ধী এমন চ্যালেঞ্জ ছুঁড়লেও সাংসদে কখনোই প্ৰধানমন্ত্রী মোদীর প্রশ্নের উত্তর দিতে পারেন না রাহুল গান্ধীর।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2UPor3R
Bengali News
 

Start typing and press Enter to search