-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

“ধন্যবাদ যোগীজি!” মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই সিধান্ত হাসি ফুটিয়ে দিলো হিন্দু ও শিখ সমাজের মানুষের মধ্যে।

- February 07, 2019

উত্তরপ্রদেশে যোগী সরকার আসার পর থেকে একদিকে যেমন গুন্ডাদের এনকাউন্টার করে রামরাজ্য স্থাপনের কাজ শুরু হয়েছে। তেমনিভাবে যারা আগের সরকারের সময় ন্যায় পাওয়া থেকে বঞ্চিত হয়েছিল তাদেরকে ন্যায় দেওয়ার কাজ শুরু করেছেন যোগী আদিত্যনাথ।সম্প্রতি উত্তরপ্রদেশের যোগী সরকার দেশের সবথেকে বড় বাজেটের ঘোষণা করে বিরোধীদের চমকে দিয়েছে- এই খবর আমরা আগেই India rag এ দিয়েছিলাম। তবে এখন আরো দুটি বড় খবর সামনে আসছে যা দেশজুড়ে থাকা হিন্দু ও শিখদের মন জয় করে নিয়েছে।

প্রথম খবর- উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের আমলে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, যা মুজফরনগর দাঙ্গা নাম পরিচিত। কট্টরপন্থীরা একটি হিন্দু মেয়েকে টোনটিটকারি কেটে ছিল যারপর থেকে হিন্দুরা এর বিরোধ করলে কট্টরপন্থীরা হিন্দু মেয়ের ভাইদিকে হত্যা করে দেওয়া হয়েছিল। এরপর দাঙ্গা শুরু হলে অখিলেশ যাদবের সরকার হিন্দুদের ধরে ধরে জেলে ঢুকিয়ে দেয়। দাঙ্গা, সাম্প্রদায়িক উস্কানি ইত্যাদির মিথ্যা মামলা দিয়ে অনেকজন হিন্দুকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় একমাত্র বিজেপি পার্টি হিন্দুদের হয়ে আওয়াজ তুলেছিল আর বাকি সমস্থ পার্টির নেতারা মুখে লাগাম লাগিয়ে ছিল।

যোগী সরকার ক্ষমতায় আসার পরেই ২০১৭ সালে এই দাঙ্গার সমস্থকিছু বিবরন বের করার জন্য একটা টিম গঠন করা হয়েছিল। এখন সেই টিম তাদের কাজ সম্পন্ন করে যোগী সরকারের কাছে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। এখন খবর আসছে যে মুজফর নগর দাঙ্গার সময় ৩৮ জন হিন্দুকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। যোগী সরকার সেই মামলাগুলোকে বরখাস্ত করবে এবং ৩৮ জন নির্দোষ হিন্দুকে ন্যায় দেবে।

দ্বিতীয় খবর- ১৯৮৪ সালে কংগ্রেস দেশে যে শিখ বিরোধী দাঙ্গা করিয়েছিল তার সবথেকে বড় প্রভাব পড়েছিল দিল্লীতে, আর দিল্লীর পর উত্তরপ্রদেশের কানপুরেও এই দাঙ্গার প্রভাব পড়েছিল। প্রাপ্ত খবর অনুযায়ী, যোগী সরকার কানপুরে হওয়া দাঙ্গার উপর বিশেষ তদন্তকারী টীম SIT গঠন করার নির্দেশ দিয়েছে। এই টিম কানপুরে হওয়া শিখ বিরোধী দাঙ্গার তদন্ত করবে এবং একটা রিপোর্ট সরকারের কাছে প্রদান করবে। যোগী আদিত্যনাথের এই সিধান্তকে উত্তরপ্রদেশ থেকে পাঞ্জাবের শিখ সম্প্রদায় সকলেই স্বাগত জানিয়েছে এবং একইসাথে ধন্যবাদ জানিয়েছে।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2ShAbQ0
Bengali News
 

Start typing and press Enter to search