-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

‘না ভুলব, না ক্ষমা করব। হামলার বদলা আমরা নেব” জঙ্গি হামলার পর সিআরপিএফ এর হুঙ্কার

- February 15, 2019

জম্মু কাশ্মীরের হওয়া পুলওয়ামা জঙ্গি হামলায় সিআরপিএফ এর ৪৪ জওয়ান বীরগতি প্রাপ্ত করেছেন। আর এই ঘটনার পর শহীদ সিআরপিএফ এর সঙ্গীরা কতটা ক্ষুব্ধ তাঁর বহিঃপ্রকাশ ঘটেছে শুক্রবার। শুক্রবার সিআরপিএফ এর তরফ থেকে একটি টুইট করে বলা হয়েছে, ‘না ভুলব, না ক্ষমা করব”

সিআরপিএফ এর অফিসিয়ালি টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে বলা হয়, ‘না ভুলব, না ক্ষমা করব। আমরা পুলওয়ামার শহীদদের সেলাম জানাই, আর শহীদ ভাইদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছি। এই জঘন্য হামলার বদলা নেওয়া হবেই”

জম্মু কাশ্মীরে সেনার কনভয়ে হামলার পর ভারত আর পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়ে গেলো। এই হামলার পরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট কমিটির বৈঠকে পাকিস্তানকে নিয়ে আলোচনা হয়। আর বলা হয় পাকিস্তানের আশা কোনদিনও পূরণ হতে দেওয়া যাবেনা।

প্রধানমন্ত্রী বলেন, পুলওয়ামার বীর শহীদ জওয়ানদের বদলা নেওয়ার জন্য সেনাকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। এই হামলার পর গোটা দেশে ক্ষোভে ফেটে পরেছে। এখন দেশবাসীর রক্ত টগবগ করে ফুটছে, আর দেশের জনতার সেনাদের বীরত্বের উপর পুরো ভরসা আছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দোষীদের সাজা অবশ্যই দেওয়া হবে। ভারত জঙ্গিদের বিরুদ্ধে লড়াইকে আরও বাড়িয়ে দেবে। আমি জঙ্গি সংগঠন আর তাঁদের পৃষ্ঠপোষকদের জানাতে চাই যে, তাঁরা অনেক বড় ভুল করে ফেলেছে”

বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় জৈশ এ মোহম্মদ এর এক জঙ্গি বিস্ফোটক ভর্তি গাড়ি নিয়ে সিআরপিএফ এর জবানের কনভয়তে ধাক্কা মারে। যার ফলে চরম বিস্ফোট হয়, আর সেই বিস্ফোটে কমপক্ষে ৪৪ জওয়ান শহীদ হন। বিস্ফোটের পর জঙ্গিদের আরেকটি দল সেনার গাড়িতে গুলি বর্ষণ ও গ্রেনেড হামলাও করে।

৭৮ টি গাড়িতে সিআরপিএফ এর ২৫০০ এর বেশি কর্মী ছিল। এর মধ্যে অনেকেই ছুটি কাটিয়ে কাজে যোগ দেওয়ার জন্য ক্যাম্পে ফিরছিল। জম্মু শ্রীনগর এর হাইওয়ে অবন্তীপোরাতে জঙ্গিরা এই ঘাতক হামলা করে। এই হামলার পর শুধু ভারত না, গোটা বিশ্ব জুড়ে শোকের ছায়া দেখা দেয়।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Gr0UDq
Bengali News
 

Start typing and press Enter to search