-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ব্রেকিং খবরঃ রাফাল নিয়ে বড় জয় মোদী সরকারের প্রকাশ্যে এলো ক্যাগ রিপোর্ট, মুখ পুড়ল কংগ্রেসের

- February 12, 2019

ওই রিপোর্ট অনুযায়ী কংগ্রেসের নেতৃত্বে থাকা ইউপিএ সরকারের তুলনায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার ২.৮৬ শতাংশ সস্তা চুক্তি করেছে। ৩৬ রাফাল বিমানের চুক্তি ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমায়কালে হয়েছিল। এর আগে কংগ্রেস আমলে ১২৬ রাফাল বিমানের চুক্তি হয়েছিল, কিন্তু কিছু শর্তের কারণে সেই চুক্তি সফল হয়েছিল না।

রাজ্যসভায় পেশ করা ক্যাগ রিপোর্টে বলা হয় যে, প্রথম ১৮ রাফাল বিমানের ডেলিভারি সময় ওই সময়ের থেকেও পাঁচ গুন ভালো যেটা কংগ্রেস আমলে ১২৬ রাফাল বিমান এর সময় ধার্য করা হয়েছিল। রাফাল চুক্তি নিয়ে আজ রাজ্যসভায় পেশ করা ক্যাগ এর রিপোর্ট নিয়ে অরুন জেটলি বলেন, ‘মহাঝুটবন্ধনের মিথ্যার পর্দাফাস হল, আর সত্যের জন্য হল”

রাজ্যসভায় পেশ করা ক্যাগ রিপোর্টে বলা হয়, ‘১২৬ বিমানের জন্য করা চুক্তির তুলনায়, ভারত ভারতের প্রয়জনের মোতাবিক করা কিছু বদলের পর ৩৬ রাফাল বিমানের চুক্তি পূর্ব চুক্তির থেকে ১৭.০৮ শতাংশ টাকা বাঁচিয়েছে” বাহ্রতিয় বায়ুসেনার মূলধন অধিগ্রহণ এর উপর ক্যাগের রিপোর্ট রাজ্যসভায় পেশ করা হয়েছিল ওই রিপোর্টে রাফাল চুক্তির বিবরণ দেওয়া হয়েছিল।

আজ সংসদে কাজ শুরু হওয়ার আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং মল্লিকার্জুন খড়গে সমেত অন্য কংগ্রেস নেতারা সংসদ পরিসরে গান্ধী মূর্তির পাদদেশে রাফাল ইস্যু নিয়ে বিক্ষোভ দেখায়।

বেশ কিছুদিন ধরেই রাফাল নিয়ে বিজেপিকে আক্রমণ করছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। বিজেপির তরফ থেকে নানারকম প্রমাণ দেওয়ার পরেও, তাঁরা মানতে নারাজ না যে রাফাল নিয়ে কোন দুর্নীতি হয়নি। এমনকি সুপ্রিম কোর্ট থেকে রাফাল নিয়ে দুর্নীতি হয়নি রায় বেরানোর পরেও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সেটা মানতে নারাজ!

উনি প্রায় দিনেই কিছু ভুয়ো তথ্য তুলে ধরে দেশের জনগনকে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করছে। যত বারই উনি ভুয়ো তথ্য পেশ করেছেন। ততবারই কেন্দ্রের তরফ থেকে সঠিক তথ্য পেশ করে ওনার মিথ্যে সবার সামনে আনা হয়েছে। কিন্তু উনি তাও মানতে নারাজ যে রাফাল নিয়ে কোন দুর্নীতি হয়নি।

আজ ক্যাগের এই রিপোর্টের পর আবার বিজেপির জয় হল। মুখ পুড়ল কংগ্রেস সমেত সমস্ত বিজেপি বিরোধী দলের।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GGjCGA
Bengali News
 

Start typing and press Enter to search