পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে কাপুরুষচিত জঙ্গি হামলার পর কেন্দ্র সরকার ফুল অ্যাকশনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় হওয়া এটাই সবথেকে বড় আত্মঘাতী হামলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন নিজেই এর দ্বায়িত কাঁধে নিয়েছেন। উনি নিজে প্রতিটি বিভাগ থেকে তথ্য নিচ্ছেন, আর সুরক্ষা মামলায় ক্যাবিনেটের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান নেওয়া হতে পারে বলে জানা যায়। এখন রাষ্ট্রীয় উপদেষ্টা আপাতকালিন বৈঠক ডেকেছে।

স্বরাষ্ট্র সচিব রাজীব গৌবা এই হামলার সময় ভুটানে ছিলেন, আর এখন ওনাকে দেশে ডাকা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সাথে ফোনে কথা বলেছেন আর সিআরপিএফ এর মহানির্দেশক এর সাথে জম্মু কাশ্মীরে যাওয়ার সিদ্ধান্ত নেন উনি।

সুত্র থেকে জানা যাচ্ছে যে, জঙ্গি হামলার কিছু পরেই এনআইএ এর প্রধানকে এই ঘটনার তদন্তের জন্য স্পেশ্যাল টিম পাঠানোর নির্দেশ দেন। এর সাথে সাথে রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এমারজেন্সি বৈঠক করার সিদ্ধান্ত নেন। কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়ের আধিকারিকরা জম্মু কাশ্মীরে রাজ্যপালের সুরক্ষা নিয়ে সিআরপিএফ এর প্রাক্তন মহানির্দেশক বিজয় কুমারের সাথে বৈঠক করে। বিজয় কুমার মন্ত্রালয়কে হামলার তাজা স্থিতি নিয়ে অবগত করান।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2N7EPdm
Bengali News