-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

চরম অ্যাকশনের মুডে মোদী সরকার, এবার হুরিয়ত নেতাদের সুরক্ষা করা হল খতম

- February 15, 2019

পুলওয়ামার জঙ্গি হামলার পর আজ সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিক্রিয়া দেন। উনি সকালেই বলেন, জঙ্গি আর জঙ্গিদের যারা লালন পালন করছে তাঁদের ছাড়া হবেনা। মূল্য তাঁদের শোধ করতেই হবে। তারপর মোদী সরকার পাকিস্তানের বিরুদ্ধে কটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। প্রথমেই পাকিস্তানের MFN মর্যাদা কেড়ে নেন। এবার ওদের সাথে শত্রুদেরই মতন ব্যাবহার করা হবে।

আর তারপর ভারত পাকিস্তান থেকে ভারতের রাজদূত অজয় বিসারিয়া কে ভারতে চলে আসার নির্দেশ দেন। আর তারপর ভারত সরকার ভারতের বন্ধু দেশের প্রতিনিধি দের সাথে মিটিং ডাকে। ভারতের হাইল লেভেল মিটিংয়ে ইজরাইল, রাশিয়া, জাপান, হাঙ্গেরি, ক্যানাডা, ব্রিটেন, ইটালি, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আর তাঁর থেকেও বড় খবর হল, মোদী সরকার হুরিয়তের সব সন্ত্রাসবাদীদের সুরক্ষা তুলে নেয়। ইয়াসিন মালিক, সৈয়দ আলী শাহ গিলানি আর মিরওয়াইজ উমর ফাহরুখ এর মত সন্ত্রাসীদের বহু বছর ধরে সুরক্ষা দিচ্ছিল ভারত সরকার। এরা কাশ্মীরে বসবাস করে ভারত থেকে কাশ্মীরকে আলদা করতে চায়। আর এদের নেতৃত্বে কাশ্মীরে অনেক জঙ্গি কার্যকলাপ চলে।
এদের সুরক্ষা কংগ্রেস সরকার তাঁদের শাসনকালে দিয়েছিল। মোদী সরকার আসার পর থেকেই এদের উপর থেকে সুরক্ষা হটিয়ে দেওয়ার দাবি উঠেছিল অনেকবার। উরি হামলার পরেও এদের সুরক্ষা তুলে নেওয়ার দাবি ওঠে। কিন্তু এখন মোদী সরকার বড়সড় কিছু করার সঙ্কেত দিয়ে আজ অনেক অ্যাকশন নিয়েছে। আর তাঁদের মধ্যে হুরিয়ত গদ্দারদের উপর থেকে সুরক্ষা তুলে নেওয়ার সিদ্ধান্ত অন্যতম।
আরেকদিকে পাক সুরক্ষা বিশেষজ্ঞরা ভারতের রিঅ্যাকশনে আতঙ্ক প্রকাশ করেছে। আবার সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী ভয়ের চোটে পাকিস্তান এবার সীমান্তে প্রহরা শক্ত করতে চলেছে। কিন্তু ভারত আর ভারতীয় সেনাকা আটকানোর ক্ষমতা কি ওদের আছে? সেটা যদি থাকতই তাহলে ওরা আর পিছন থেকে হামলা করত না। #PulwamaAttack


from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2TOk8pu
Bengali News
 

Start typing and press Enter to search