-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

এই স্বদেশী কামানকে সেনা বাহিনীতে নিযুক্ত করার আদেশ দিল প্রতিরক্ষা মন্ত্রালয়, এর বিশেষত জানলে কাঁপবে শত্রুদেশ গুলো

- February 19, 2019

প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় সেনার জন্য ১১৪ টি ধনুষ স্বদেশী কামানের অর্ডার দিলো। এই অর্ডার অর্ডিন্যান্স ফ্যাক্টারি বোর্ডকে দেওয়া হয়েছে। সেনা মোট ৪১৪ টি ধনুষ কামান পাবে, যার প্রথম ব্যাচে ১১৪ টি কামান আছে। এই কামান গুলোকে মরুভূমি এলাকার সাথে সাথে পাহাড়ি এলাকাতেও মোতায়েন করা সম্ভব হবে।

আপনাদের জানিয়ে রাখি ধনুষ কামানই হল ভারতের প্রথম স্বদেশী কামান, যেটা অনেক দূরত্ব পর্যন্ত সঠিক নিশানা লাগাতে পারে। গত বছরের জুন মাসে রাজস্থানের পোখরান এ এটির পরীক্ষা করা হয়েছিল।

ধনুষ ১৫৫ এমএম x ৪৫ এমএম ক্যালিবারের কামান। এর স্ট্রাইক রেঞ্জ ৩৮ কিমি, আর এর ৮১ শতাংশ যন্ত্রাংশ ভারতেই তৈরি হয়েছে। সিক্কিম, লেহ এর কনকনে ঠাণ্ডা, উড়িষ্যার গরম আবহাওয়া আর রাজস্থানের চরম গরম আবহাওয়ায় এই কামানের পরীক্ষা করা হয়, আর সেই পরীক্ষায় এই কামান সফল ও হয়েছে। এই কামান বোফোর্সের থেকেও ১১ কিমি দূরে নিশানা লাগাতে পারবে।

এই কামানের মাধ্যমে রাতের অন্ধকারেও নিশানা লাগানো যাবে, আর এক মিনিটে ছয়টি গোলা দাগতে পারবে এই কামান। প্রথমে এই কামনকে ২০১৭তে সেনায় নিযুক্ত করার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে ২০১৭ সালে এটিকে সেনার হাতে তুলে দেওয়া যায়নি।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই কামানে ১৪.৫০ কোটি টাকা খরচ হবে। আরেকদিকে আমেরিকান ultra light howitzer কামানে ৩৩ কোটি টাকা খরচ হয়। সেনা আমেরিকান তোপকেও ট্রায়াল হিসেবে ব্যাবহার করেছে। ধনুষ এর প্রথম প্রোটোটাইপ ২০১৪ সালে হয়েছিল। আর তারপর থেকে এই কামানে অজস্র পরিবর্তন করা হয়।

 



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2GQbVxr
Bengali News
 

Start typing and press Enter to search