কাশ্মীরে যে সময় মেহেবুবা মুফতির শাসন ছিল সেই সময় রাষ্ট্রবাদী ও হিন্দুত্ববাদীরা উনাকে জিহাদী,আতঙ্কবাদীদের আম্মা বলতো। মেহবুবাকে আতঙ্কবাদীদের আম্মা বলা হতো কারণ উনি সেনার কাজে বাধা প্রদান করতেন এবং সেনা পাথরবাজদের উপর একশন নিলে উল্টে সেনার উপর FIR দায়ের করা হতো। মেহবুবা মুফতির উপর সেই উক্তি কতটা উপযুক্ত সেই নিয়ে আবার চর্চা শুরু হয়েছে। এর কারণ, পুলবামা হামলা নিয়ে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি পাকিস্থানের হয়ে গান গেয়েছেন।
শুধু তাই নয়, মেহবুবা মুফতি রাষ্ট্রবাদী সহ দেশের মানুষকে মূর্খ ও অশিক্ষিত বলেছেন। মেহবুবা বলেছেন যারা পাকিস্থানের থেকে বদলা নেওয়ার কথা বলছে তারা মুর্খ ও অশিক্ষত। জম্মুকাশ্মীরের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী বলেছেন, ভারতের উচিত পাকিস্থানকে এই হামলার উপর প্রমান দেওয়া যাতে পাকিস্থান তদন্ত করতে পারে। কিন্তু ভারত তারা নীতি সাফ জানিয়েছেন।

ভারত সরকার জানিয়েছে যে প্রমান বিশ্বের সমস্ত দেশকে দেওয়া হবে কিন্তু পাকিস্থানকে কোনো প্রমাণ দেওয়া হবে না।
ভারত সরকারের এই মত প্রকাশ এর পর কাশ্মীরে জিহাদিদের রক্ষা কবজ তথা মেহবুবা মুফতি আরো ক্ষেপে উঠেছেন। এখন উনি বলেছেন যে পাকিস্থানের থেকে যারা বদলা নেওয়ার কথা বলছে তারা সবাই অশিক্ষিত মূর্খ।
জানিয়ে দি, পুলবামায় ইসলামিক আতঙ্কবাদীদের হামলার ঘটনার পর থেকে দেশজুড়ে আক্রোশ সৃষ্টি হয়েছে। বলিদানি পরিবারের সাথে সাথে পুরো দেশ এই ইসলামিক আতঙ্কবাদের বিরুদ্ধে তথা পাকিস্থানের বিরুদ্ধে বদলা নেওয়ার জন্য আওয়াজ তুলেছে। কিন্তু মেহবুবা মুফতির মতে বলিদানি জওয়ানদের পরিবার ও দেশের রাষ্ট্রবাদীরা অশিক্ষিত, মূর্খ। মেহেবুবা মুফতির এই মন্তব্যের উপর সুব্রামানিয়াম স্বামী কটাক্ষ করে বলেছেন- মেহবুবা নিজে কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন যে পুরো দেশবাসীকে অশিক্ষিত বলছেন। স্বামী মেহবুবাকে জিহাদিদের সংরক্ষক বলেও কটাক্ষ করেছেন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2XeMrzG
Bengali News