-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

সার্বজনীন শৌচালয়ের জন্য বিনামূল্যে ‘পাকিস্তান মুর্দাবাদ” লেখা টাইলস দিচ্ছে এই ফ্যাক্টারি

- February 21, 2019

জম্মু কাশ্মীরের পুলওয়ামা জঙ্গি হামলার পর গোটা ভারত পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরেছে। সবাই নিজের মত করে পাকিস্তানের বিরুদ্ধে র‍্যালি বার করছে আর বিরোধ প্রদর্শন করছে। কিন্তু এদের সবার থেকে গুজরাটের মৌরবী সিরামিক ফ্যাক্টারির বিরোধ প্রদর্শন সবথেকে আলাদা।

এই ফ্যাক্টারিতে পাকিস্তান মুর্দাবাদ লেখা আর পাকিস্তানের পতাকার টাইলস বানানো হচ্ছে। সবথেকে বড় কথা হল, এই টাইলস গুলোকে বাড়িতে ব্যাবহারের জন্য না। সার্বজনীন শৌচালয়ে লাগানোর জন্য বিনামূল্যে দিচ্ছে এই টাইলস ফ্যাক্টারি।

শিল্পপতি মালিক অজয় লোরিয়া আর ওয়েলকাম ফ্যাক্টারির মালিক ফুলনরিয়া জানান, এই সিরামিক ফ্যাক্টারিতে কাজ করা শ্রমীকেরা বলে যে তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে ছিল আছে আর থাকবে। এই টাইলস টয়লেটে লাগানো হবে, এটাই পাকিস্তানের যোগ্যতা। জেরম ভাবে এই টাইলসের চাহিদা বাড়বে, তেমন ভাবেই বেশি করে উৎপাদন করা হবে এই টাইলস গুলো।

এখন মৌরবীর সার্বজনীন টয়লেটে এই টাইলস গুলোকে ব্যাবহার করা হচ্ছে। মৌরবী ছাড়াও অন্য যায়গা থেকে এই টাইলস গুলো লাগানোর অর্ডার আসলে, ফ্যাক্টারি আরও বেশি করে এই টাইলস গুলো বানিয়ে তাঁদের বিনামূল্যে পাঠিয়ে দেবে।

শুধু এই টাইলস ব্যাবসায়ী অথবা এই ফ্যাক্টারির শ্রমিকেরাই না। পাকিস্তানের বিরুদ্ধে ক্ষেপে রয়েছে ভারতের বিভিন্ন ব্যাবসায়ি মহল। ভারতের সিমেন্ট ব্যাবসায়ীরা পাকিস্তানের থেকে সিমেন্ট নেবেনা বলে জানিয়ে দিয়েছে। এর ফলে ৫০০ থেকে ৭০০ কোটি টাকার সিমেন্ট পাকিস্তান, শ্রীলঙ্কা এবং দুবাইয়ের বন্দরে নষ্ট হচ্ছে।

তাছাড়াও ভারতের টমেটো ব্যাবসায়ীরা পাকিস্তানে টমেটো পাঠাবে না বলে জানিয়েছে। এর ফলে পাকিস্তানে এখন টমেটো নিয়ে হাহাকার পরেছে। সেখানে অতি সহজেই বোমা পাওয়া গেলেও টমেটো পাওয়া যাচ্ছেনা। এখন পাকিস্তানে বোমের থেকে টমেটোর দাম বেশি হয়ে গেছে। ভারত সরকার তো পাকিস্তানের থেকে বদলা নেবেই। তাঁর আগে ভারতীয়রা পাকিস্তানকে ভাতে মারার জন্য তৈরি হচ্ছে।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2SghpDV
Bengali News
 

Start typing and press Enter to search