-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

এই মাসেই দেশবাসীর স্বপ্ন সত্যি করে ভারতের লাইনে ছুটবে দেশের সবথেকে দ্রুত গতির এবং অত্যাধুনিক ট্রেন ‘বন্দে ভারত এক্সপ্রেস”

- February 06, 2019

দেশের প্রথম ইঞ্জিন ছাড়া ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে চরার সুযোগ দেশের জন সাধারণ খুব তাড়াতাড়িই পেতে চলেছে। রেলওয়ে মন্ত্রালয়ের এক বরিষ্ঠ আধিকারিক জানান্ন জে,আগামি ১৫ই ফেব্রুয়ারি দিল্লির রেলওয়ে স্টেশন থেকে সকাল ১০ টা নাগাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এই ট্রেনের শুভ সূচনা করবেন।

 

এই বন্দে ভারত এক্সপ্রেস দিল্লি থেকে বারাণসীর মধ্যে ছুটবে। ১৬ কোচের এই ট্রেন ৩০ বছরের পুরানো শতাব্দি একপ্রেসের যায়গা নেবে। দেশের সবথেকে দ্রুতগামী এই ট্রেন ১৮০ কিমির ও বেশি দ্রুত গতিতে ছুটতে পারবে। বন্দে ভারত একপ্রেসের ট্রায়াল রানের সময় দিল্লি রাজধানী রুটে এই ট্রেন ১৮০ কিমি প্রতি ঘণ্টার ও বেশি গতিতে ছুটতে সক্ষম হয়েছে।

এই ট্রেনের নির্মাণ ইন্ট্রিগ্রেল কোচ ফ্যাক্টকরি চেন্নাইতে করা হয়েছে। ট্রেন ১৮ এর নামে তৈরি করা ট্রেন, ভারতের রাল মন্ত্রী পীযূষ গোয়েল ‘বন্দে ভারত” এক্সপ্রেসের নাম দিয়েছেন। মাত্র ১০০ কোটি টাকায় নির্মিত এই ট্রেন শুধু ভারত নয়, গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে।

সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন এখন বিশ্বের বাজারে কম বাজেটে বানানো সবথেকে অত্যাধুনিক ট্রেন হিসেবে উঠে এসেছে। ভারত দ্বারা এই অত্যাধুনিক এবং হাইস্পিড ট্রেন তৈরি করার পর বিশ্বের তাবড় তাবড় দেশ গুলো ভারতের থেকে, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেন কেনার জন্য লাইন লাগিয়েছে।

বন্দে ভারত এক্সপ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি স্বপ্নকে বাস্তবায়িত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনটিকে সফল ভাবে প্রস্তুত করার জন্য ট্রেনের নির্মাতা কম্পানি এবং কারিগরদের অশেষ ধন্যবাদ জানিয়েছেন। তিনি এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে নতুন ভারতের সূচনা হিসেবে সবার সামনে তুলে ধরতে চান।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে বুলেট ট্রেন চালানোর স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন ও বাস্তবায়িত হওয়ার পথে। আগামী ২০২২ এর মধ্যে ভারত বাসী ভারতের রেল লাইনে বুলেট ট্রেনকে ছুটতে দেখতে পাবে। শুধু ট্রেনের উন্নতি করেই নরেন্দ্র মোদী থেমে থাকেন নি। উনি প্লাটফর্ম রেল লাইনকে স্বচ্ছ বানিয়ে দেশকে স্বচ্ছ রেলের উপহার দিয়েছেন।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2RKcx9M
Bengali News
 

Start typing and press Enter to search