দেশ প্রতিশোধের আগুনে জ্বলছে, আর এর মধ্যে সেনার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হল পুলওয়ামা জঙ্গি ঘটনায় জড়িত মূল দোষীদের খুঁজে বের করা। পুলওয়ামা হামলার মূল অভিযুক্ত আদিল এর ট্রেনার আফগানী জঙ্গি গাজি রাশিদ, আর তাঁর কথাতেই এই হামলা হয়েছে। সেনা এখন একেই খুঁজছে।

গোয়েন্দা সংস্থার কাছে পাকা খবর আছে যে, হামলার সময় গাজি রশিদের আরেক সঙ্গী কামরান ও তখন পুলওয়ামাতেই ছিল। হামলার পর এত তাড়াতাড়ি এলাকাকে ঘিরে নেওয়া হয়েছে যে, তাঁরা ২৫ কিমির বেশি যেতে পারেনি। আর সেনা ওকে খুজতে ‘অপারেশন ২৫” শুরু করল।

গোয়েন্দা সংস্থা অনুযায়ী গাজি পুলওয়ামা থেকে পাম্পর এর ২৫ কিমি এলাকার মধ্যে কথাও লুকিয়ে আছে। আর ঘেরাবন্দি একটু কম হলেই সেখান থেকে পালিয়ে যাওয়ার মতলবে আছে। জৈশ এ মহম্মদ এর উপর গোয়েন্দা সংস্থা গুলো আগে থেকেই নজর লাগিয়ে বসে আছে।
কিন্তু এখন ভারত এই জঙ্গি সংগঠনের পুরো কুষ্ঠি তৈরি করে বিশ্বের সামনে তুলে ধরে তাঁদের মূল থেকে উৎখাত করতে চায়। জৈশ এর নেতা আবদুল রাউফ অসগর কিছুদিন আগেই করাচিতে মানুষের থেকে চাঁদা তুলেছিল, জঙ্গি অভিযান চালানোর জন্য।
রাউফ দৌড় এ তফসিরিয়াত আল জিহাদ এর নামে মানুষের থেকে চাঁদা তুলেছিল। ছয় দিন পর্যন্ত এই অভিযান চালানো হয়েছিল, আর সম্পূর্ণ চাঁদা জৈশ এর ট্রাস্ট আল রহমতে জমা করা হয়েছিল। ২০১৬ সালে পাঠানকোট হামলার আগেও আল রহমত ট্রাস্ট থেকে টাকা দেওয়া হয়েছিল।
জৈশ এর আল রহমত ট্রাস্ট কে আইএসআই (পাক সন্ত্রাসী গোয়েন্দা সংস্থা) এর থেকেও প্রতি বছর মোটা টাকা দেওয়া হয়। NIA আল রহমত ট্রাস্টের দানবীর আর সাহাজ্যকারীদের উপর কড়া নজর রেখেছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GvO4E6
Bengali News