-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পাকিস্থানের নিন্দা করতে অস্বীকার করলেন কুমার স্বামী, উল্টে আতঙ্কবাদের জন্য ভারতকেই দায়ী করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।

- February 19, 2019

ভারতের ক্ষতি করার জন্য বাইরের শত্রু দরকার নেই, দেশের ভেতরে এমন অনেকে আছে যারা বাস করে ভারতে কিন্তু কাজ পাকিস্থান ও চীনের জন্য করে। নিজেদের ভারতীয় বলে পরিচয় দেয় কিন্তু এজেন্ডা চালায় পাকিস্থানের হয়ে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী ভারতকেই আতঙ্কবাদের জন্য দায়ী করে দিয়েছেন। কুমারস্বামীর মতো লোকেরদের মন্তব্য পাকিস্থানের মিডিয়া হাইলাইট করতে শুরু করে দিয়েছে। এই সমস্ত লোকের মন্তব্যকে ব্যাবহার করে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্থান ভারতের বিরুদ্ধে এজেন্ডা চালায়।

কুমার স্বামীর সাথে সাথে নবজোত সিং সিধুর মন্তব্যকেও পাকিস্তান জোরসোর দিয়ে ব্যাবহার করছে। নরেন্দ্র মোদী আন্তর্জাতিক মহলে পাকিস্থানকে ঘেরার জন্য নেমেছে। অন্যদিকে দেশের মধ্যে থাকা বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বরা উল্টে ভারতকেই দোষারোপ করতে শুরু করেছে। মোদী বিরোধিতা করতে গিয়ে দেশের ক্ষতি করছেন এই নেতারা।

মিডিয়া থেকে প্রাপ্ত খবর অনুযায়ী,পুলবামা হামলা নিয়ে কুমারস্বামী পাকিস্থানের সমালোচনা করতে অস্বীকার করেছেন। উনি বলেছেন পাকিস্থানের থেকে বদলা নিয়ে তো আমাদের CRPF জওয়ানদের জীবন ফিরে চলে আসবে না, বদলার কোনো প্রয়োজন নেই বলে মত প্রকাশ করেন কুমার স্বামী। শুধু এই নয়, কুমারস্বামী বলেন জম্মুকাশ্মীরে নিরীহ লোকেদের মারা হচ্ছে তাই সেখানে আতঙ্কবাদ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ উনার মতে আতঙ্কবাদ সৃষ্টির জন্য ভারত নিজে দায়ী, পাকিস্থান নির্দোষ।

কাশ্মীরের জিহাদী বিচ্ছিন্নবাদী নেতারা যেভাবে ভারত বিরোধী কথা বলতে গিয়ে মন্তব্য করে সেই একই সুরে সুর মিলিয়েছেন  কর্ণাটকের মুখ্যমন্ত্রী। ভোট ব্যাংকের লোভে পাকিস্থানকে ক্লিন চিট দিয়ে আতঙ্কবাদের জন্য ভারতকেই দায়ী করেছেন কুমার স্বামী। জানিয়ে দি, কাশ্মীর থেকে হিন্দুদের তাড়িয়ে দিয়ে জিহাদের সূচনা করেছিল কট্টরপন্থীরা। কাশ্মীর আজ হিন্দু শুন্য, কাশ্মীরের মুলবাসীরা আজও সঠিক ঠাঁই পাইনি। অন্যদিক পাক সমর্থক কট্টরপন্থীরা কাশ্মীরকে কব্জা করে এখন ভারত থেকে আলাদা করার জন্য জিহাদ চালাচ্ছে। কিন্তু কুমার স্বামীর কাছে এই জিহাদি আতঙ্কবাদীরা নিরীহ, পাকিস্থান নির্দোষ আর ভারত দোষী।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2Gzouhc
Bengali News
 

Start typing and press Enter to search