পুলওয়ামা হামলার পর জম্মু কাশ্মীরে সেনা নতুন করে জঙ্গি দমন অভিযান শুরু করেছে। শুক্রবার সকালে সোপোর এলাকায় এক জঙ্গিকে খতম করেছে সেনা। এই এনকাউন্টার বৃহস্পতিবার থেকেই চলছিল। বারামুলা জেলার সোপোর এলাকার বারপোরায় সেনা তল্লাশি অভিযান শুরু করে। তারপর সেনা ফায়ারিং এর আওয়াজ শুনতে পায়। আর তারপরেই সেনা এনকাউন্টার শুরু করে।
শোনা যাচ্ছিল দুই থেকে তিনজন জঙ্গি লুকিয়ে ছিল, আরা তাঁরা সেনার উপর ফায়ারিং করছিল। তাঁদের মধ্যে একজনকে সকালেই খতম করে সেনা। শোনা যাচ্ছে ঘটনাস্থলে জঙ্গিদের বাঁচানোর জন্য স্থানীয়রা পাথরবাজের ভূমিকা পালন করতে ব্যাস্ত হয়ে যায়। জঙ্গিদের সাথে পাথরবাজদের ও জবাব দিচ্ছে সেনা।

শোনা যাচ্ছে উপতক্যায় এখনো ৬০ জঙ্গি অ্যাক্টিভ আছে। যাদের মধ্যে ৩৫ জন পাকিস্তানি। ওই জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযান চালাচ্ছে। এই অপারেশনের নাম ‘অপারেশন ৬০” রাখা হয়েছে। এর আগে সেনা ‘অপারেশন ২৫” চালিয়ে পুলওয়ামা হামলার মাস্টার মাইন্ড জঙ্গি রাশিদকে খতম করেছিল।

এর আগে শোপিয়ানে সেনা ছাউনির পাশে জঙ্গি গতিবিধি নজরে আসে। আরেকদিকে সীমান্তে লাগাতার সিজ ফায়ার লঙ্ঘন করা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে। বৃহস্পতিবার ও পুঞ্ছ সেক্টরে পাকিস্তানের তরফ থেকে সিজ ফায়ার লঙ্ঘন করা হয়, ভারতীয় সেনাও পাকিস্তানের গুলির জবাব মোক্ষম ভাবে দেয়। .
পুলওয়ামা জঙ্গি হামলার পর গোটা জম্মু আর কাশ্মীরে সেনার তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ১৮ই ফেব্রুয়ারি ভারতীয় সেনা পুলওয়ামা হামলার ষড়যন্ত্রকারী জঙ্গি কামরান আর রাশিদ গাজিকে খতম করে। ওই অভিযানে সেনার মেজর সমেত চার জওয়ান শহীদ হয়েছিলেন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2GZqxKX
Bengali News