বিজেপি সমর্থকরা তো দূর, এখন কট্টর মোদী বিরোধীরাও মোদীর ফ্যান হয়ে উঠতে শুরু হয়েছে। সামনে লোকসভা নির্বাচন তার আগে বড় বড় নেতারা ভাষণবাজি শুরু করে দিয়েছেন। এর মধ্যে কট্টর বিজেপি বিরোধী বলে পরিচিত সপার সবথেকে বড় নেতা মুলায়ম সিং যাদব এমন কথা বলেছেন যা রাহুল গান্ধী, মমতা ব্যানার্জী সহ বাকি নেতাদের হুশ উড়িয়ে দিয়েছে। আজ লোকসভায় ভাষণ দেওয়ার সময় মুলায়ম সিং মন খুলে নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন। মুলায়ম সিং যাদব বলেছেন যখন থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছে তখন থেকে আমাদের সাহায্য করে এসেছে। মুলায়ম বলেছেন, “নরেন্দ্র মোদী এতদিন যা কাজ করেছে প্রত্যেকটি জায়েজ কাজ। আমি চাই নরেন্দ্র মোদী পুনরায় প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হোক।”
নরেন্দ্র মোদীর সময়কালের প্রশংসা করে যাদব বলেন, নরেন্দ্র মোদী সকলকে সাথে নিয়ে চলার চেষ্টা করেছে। লক্ষণীয় বিষয়, যখন মুলায়ম সিং যাদব কেন্দ্রের সরকারের প্রশংসা করছিলেন সেই সময় উনার পাশে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বসেছিলেন যিনি হাসছিলেন।

মুলায়ম সিং যে সময় প্রশংসা করছিলেন সেই সময় সদনে নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। মোদীজি উনার কথা শোনার পর অভিবাদন জানান। প্রধানমন্ত্রী এবং মুলায়ম সিং যাদব একে অপরকে দেখার পর হাসেন। মুলায়ম সিং বলেন, আমি চাই আবার বিজেপির সাংসদরা নির্বাচিত হোক।
মুলায়ম সিং এর কথা শোনার পর পুরো সদন তালিতে গঞ্জে উঠে। বিজেপির সমস্ত সাংসদরা টেবিল বাজিয়ে মুলায়ম যাদবের সমর্থন জানায়। কিছুদিন আগেই সমাজবাদীর পার্টির নেতারা সাংসদে বিজেপি ও RSS এর বিরুদ্ধে মুখরিত হয়েছিল। কিন্তু আজ সাংসদে অন্য ছবি দেখা গেল। আসলে যোগী সরকারের পুলিশ খুঁজে খুঁজে গুন্ডা দমন করতে শুরু করেছে যেখানে সপা ও বসপার অনেক গুন্ডা মারা গিয়েছে। এই নিয়ে আখিলেশ যাদব ও মায়াবতী খুবই চিন্তায় রইলেও মুলায়ম সিং যাদব মন খুলে মোদী সরকারের প্রশংসা শুরু করেছেন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2SyoggM
Bengali News