পুলওয়ামা হামলার পর প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে গোটা ভারত ক্ষুব্ধ। একদিকে প্রতিবেশী দেশের সাথে সবরকম সম্পর্ক আর ব্যাবসা বন্ধ করার কথা উঠছে, আরেকদিকে তখন পাকিস্তানকে চরম ধাক্কা দিলো মধ্যপ্রদেশের ছতরপুরের কৃষকেরা। নিজেদের দেশপ্রেমকে জাগিয়ে তুলে এবার পাকিস্তানকে আরও বড় শিক্ষা দিতে চলেছে তাঁরা।

ছতরপুরের পান কৃষকেরা সিদ্ধান্ত নিয়েছে যে এবার তাঁরা আর পাকিস্তানে পান পাঠাবে না। কৃষকদের কাছে এটা অনেক কঠিন সিদ্ধান্ত কারণ, ছতরপুর জেলার চারটে জেলাতে প্রচুর পরিমাণে পান চাষ হয়। ওই পান উত্তরপ্রদেশের মেরঠ আর সাহারানপুর থেকে পাকিস্তানে যায়।

আর এবার পান চাষিরা সিদ্ধান্ত নিয়েছে যে, তাঁরা এবার তাঁদের চাষ করা পান সাহারানপুর আর মেরঠ কোথাও পাঠাবে না। এর ফলে পান আর পাকিস্তানেও যেতে পারবে না।
এই সিদ্ধান্তের পর পান চাষিদের লোকসানের কথা ধরলে সপ্তাহে তিনদিন ৪৫ থেকে ৫০ বান্ডিল পানের হবে। এক বান্ডিল পানের দাম ৩০ হাজার টাকা, আর মত পানের দাম ধরলে প্রায় ১৩ থেকে ১৫ লক্ষ টাকা লোকসান হবে কৃষকদের।
কিন্তু কৃষকদের কাছে এখন আর এটা লাভ আর লোকসানের ব্যাপার না। পান কৃষক উইনিয়ানের সাথে যুক্ত কৃষকেরা জানায়, আমাদের সরকার যখন জল না পাঠানোর মত বড় সিদ্ধান্ত নিতে পারে, তখন আমরা আমাদের দেশের জন্য এটুকু তো করতেই পারি।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2EwlYpO
Bengali News