প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সঙ্গমে পৌঁছান। সেখানে উনি ত্রিবেণী সঙ্গম পৌঁছানোর পর আস্থার ডুবকি লাগান। এরপর প্রধানমন্ত্রী মোদী কুম্ভতে স্বচ্ছতার এমন উদাহরণ তুলে ধরেন যা আগে কেউ কোনোদিন দেখেনি। কুম্ভ মেলায় স্বচ্ছতাকে ধরে রাখার প্রধান মানুষজন তথা সাফাই কর্মীদের পা ধুয়েই দেন প্রধানমন্ত্রী মোদী। এরপর তাদেরকে শাল উড়িয়ে দিয়ে সম্বর্ধনা প্রদান করেন।
জানিয়ে দি, সাধারণ নবরাত্রির দিন কন্যাদের পা ধূয়েইয়ে তাদের পূজনের মাধ্যমে মানুষজন পুন্যলাভ করেন। কিন্তু প্রধানমন্ত্রী মোদী সাফাইকর্মীদের পা ধুয়েইয়ে দিয়ে তাদের থেকে আশীর্বাদ নেন এবং তাদের সম্মানিত করেন। এর আগে প্রধানমন্ত্রী মোদী কুম্ভতে মন্ত্র উচ্চারণের মাধ্যম পূজা অর্চনা করেন।

প্রধানমন্ত্রী মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গঙ্গা আরতি করেন। এরপর উনারা সেখানে উপস্থিত বিজেপির কার্যকর্তা ও ব্রাহ্মণদের প্রসাদ বিতরণ করেন। এরপর প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাফাইকার্যের দেখাশোনা করেন।
প্রধানমন্ত্রী মোদী আজ সাফাইকর্মীদের পা ধুয়ে যে উদাহরণ পেশ করেছেন তা নিয়ে চারিদিক চর্চা শুরু হয়েছে। বিজেপি সভাপতি অমিত শাহ সহ বেশকিছু বড় বড় নেতারা আগেই কুম্ভ এসে ডুবকি লাগিয়ে গেছেন। যোগী আদিত্যনাথ তার কেবিনেটের মিটিং পর্যন্ত প্রয়াগরাজে করেছিলেন। সেই সময় উনার রাজ্যের মন্ত্রীরা একসাথে এখানে স্নান করেছিলেন। পাঠকদের জন্য ভিডিও উপরে দেওয়া হয়েছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2txZsqk
Bengali News