-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পাকিস্থানের উপর মুকেশ আম্বানি নিলেন এমন কঠোর বদলা, যে চিন্তায় ঘুম উড়লো পাকিস্থানের জনতার।

- February 21, 2019

পুলবামা হামলার পর থেকে পাকিস্থানের প্রতি ভারতীয়দের আক্রোশ চরমে পৌঁছে গেছে। ভারত মায়ের ৪৪ জন বীর পুত্ৰকে বলিদানি করার জন্য দেশজুড়ে পাকিস্থানের প্রতি ধিক্কারের পরিবেশ সৃষ্টি হয়েছে। ভারত সরকার পাকিস্থানের উপর আর্থিক কার্যবাহী শুরু করে দিয়েছে যার ফলস্বরূপ পাকিস্থানে লাগাতার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে চলেছে। সরকার পাকিস্থানের উপর একটা বড় সৈন্য স্ট্রাইক করার জন্যও পরিকল্পনা তৈরি করছে বলে বিশেষজ্ঞদের দাবি। তবে পরিস্থিতি এমন হয়ে উঠেছে যে শুধুমাত্র সরকারের কার্যবাহীতে ভারতের মানুষের আক্রোশ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

ভারতের প্রত্যেক মানুষ নিজের নিজের মতো করে পাকিস্থানের থেকে বদলা নিতে চাইছে এবং যেনতেন প্রকারে পাকিস্থানকে শিক্ষা দিতে চাইছে। উদাহরণস্বরূপ ভারতের রাষ্ট্রবাদী যুবকরা অনশনে বসে এই দাবি জানিয়েছে যে তাদেরকে যেন মানব বোমা বানিয়ে পাকিস্থানে ফেলা হয় এবং পাকিস্থান ধ্বংস করে দেওয়া হয়। ভারতের প্রাক্তন এক দস্যু তার ৭০০ সঙ্গীকে নিয়ে পাকিস্থানে হামলার করতে চেয়েছে এবং এর জন্য ভারত সরকারের কাছে অনুমতি চেয়েছে। মধ্যপ্রদেশের কৃষকরা নিজের ক্ষতি স্বীকার করেও, পাকিস্থানকে কাঁচা সবজি রপ্তানি করা বন্ধ করেছে।

বলিউডের কিছু লোভী অভিনেতা, কিছু স্বার্থলোভী রাজনৈতিক ব্যাক্তি, কিছু তথাকথিত বুদ্ধিজীবীরা ছাড়া বাকি সকল দেশবাসী একসাথে পাকিস্থানের বিরূদ্ধে বদলার আওয়াজ তুলেছে। পুরো দেশ একসাথে পাকিস্থানকে ঝটকা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। পাকিস্থানকে ঝটকা দেওয়ার জন্য পিছিয়ে নেই ভারতে সবথেকে ধনী ব্যাক্তি মুকেশ আম্বানি।

পুলবামা হামলার পর মুকেশ আম্বানি পাকিস্থানকে এমন ঝটকা দিয়েছে যা পাকিস্থানিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আসলে ভারতে যেমন IPL অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলা হয় তেমনি পাকিস্থানেও PSL অর্থাৎ পাকিস্থান টি-২০ খেলা হয়। এই খেলাতে বিশ্বের অনেক প্লেয়ার অংশগ্রহণ করে। এই খেলার প্রোডাকশনের দায়িত্বে ছিল মুকেশ আম্বানির IMG Reliance সংস্থা। এখন খবর পাওয়া যাচ্ছে যে IMG Reliance পাকিস্থান সুপার লীগ(PSL) থেকে হাত সরিয়ে নিয়েছে। পুলবামা হামলার পর রিলায়েন্স কোনোভাবেই পাকিস্থানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখবে না বলে জানিয়েছে।

IMG Reliance পাকিস্থানের PSL এর প্রোডাকশনের দায়িত্ব ছিল। IPL খেলাতে নিশ্চয়ই দেখেছেন যে টিভিতে ওভারের মাঝখানে স্লো মোশন দেখানো হয়, বোলারের বলা করার বিভিন্ন এঙ্গেল দেখানো হয়। এই সমস্ত কাজ প্রোডাকশন কোম্পানি করে। এছাড়াও বিভিন্ন ক্যামেরার মধ্যে কোনটা কখনো সুইচ করতে হবে, কোনটা জুম করতে হবে, কোন ক্যামেরা টিভিতে দেখানো হবে তাও এই প্রোডাকশনের কাজ। টিভিতে নিশ্চয় দেখবেন যে স্ক্রিনের নিচের দিকে ম্যাচের স্কোর, রানরেট, ব্যাটসম্যান, বোলারের নাম ইত্যাদি লেখা থাকে। এই সমস্তকিছু প্রোডাকশন কোম্পানি দেখাশোনা করে।

এখন IMG Reliance পাকিস্থান সুপার লীগ থেকে হাত সরিয়ে নিয়েছে যার ফলে এখন পাকিস্থানের এই t-20 লীগের কি হবে তাই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। IMG Reliance একটা নামিদামি প্রতিষ্ঠিত কোম্পানি যাদের বুকিং করার জন্য কয়েকমাস ধরে অপেক্ষা করতে হয়। কিন্তু পুলবামা হামলার পর আম্বানি যেভাবে পাকিস্থানকে ঝটকা দিয়েছে তাতে চরম সমস্যা সম্মুখীন হয়েছে পাকিস্থান। আম্বানি সাফ করে দিয়েছেন যে দেশ আগে ব্যাবসা বাণিজ্য পরে, তাই দেশের আবেগকে বুঝে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। IMG Reliance এর তরফ থেকে পাকিস্থানের ক্রিকেট বোর্ডকে একটা মেইল করে দেওয়া হয়েছে।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2BLPiXs
Bengali News
 

Start typing and press Enter to search