আমির খান, নাসিরউদ্দিনের মতো কট্টরপন্থী সমর্থকরা ভারতের মধ্যে উদারবাদীদেশে অসহিষ্ণুতা দেখতে পেলেও চীনে মুসলিমদের উপর হওয়া অত্যাচার নিয়ে নিশ্চুপ হয়ে রয়েছে। জানিয়ে দি, চাইনিজ নববর্ষের আরম্ভেই চীনের মুসলিমদের জোর জবস্তি শুয়োরের মাংস খাওনোর কাজ শুরু করেছে চীনের প্রশাসন। ইংরাজি ওয়েবসাইট mirror.co.uk তে প্রকাশিত খবর অনুযায়ী চীনের প্রশাসন মুসলিমদের জোর করে শুয়োরের মাংস খাওয়াতে শুরু করেছে। চীনের নর্থ ইস্ট এলাকায় চাইনিজ নববর্ষের সূচনা অনুষ্ঠানে মুসলিমদের জোর করে পর্ক খাওয়ানো হয়েছে।
শুধু এই নয়, স্থানীয় মুসলিমদের হুমকি দেওয়া হয়েছে- যদি তারা শুয়োরের মাংস না খায় তাহলে তাদেকে ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। শুয়োরের মাংস না খেলে তাদেরকে ইসলাম ত্যাগ করানোর ট্রেনিং ক্যাম্পে নিয়ে যাওয়া হবে বলে জানায় চীন প্রশাসন। জিনপিং যখন থেকে চীনের রাষ্ট্রপতি পদে বসেছেন তখন থেকে চীনের মুসলিমদের উপর কড়া অত্যাচার শুরু হয়েছে।

বহু লক্ষ মুসলিমকে ক্যাম্পে বন্দি করে রাখা হয়েছে এবং বাইরে থাকা মুসলিমদের জোর করে শুয়োরের মাংস খাওয়ানোর কাজ শুরু হয়েছে। বিশ্বে অনেক ইসলামিক দেশ রয়েছে, কিন্তু চীনে মুসলিমদের উপর যে অত্যাচার হচ্ছে তা নিয়ে কোনো দেশ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। এমনকি নিজেকে পরমাণু শক্তি বলে দাবি করা পাকিস্তানও চীনের বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানায়নি।
আসলে চীন ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘস্থায়ী একটা পরিকল্পনা তৈরি করেছে। এই পরিকল্পনা অনুযায়ী, চীন আরবি ইসলামকে পুরোপুরি শেষ করে সেটাকে চীনি ইসলামে পরিবর্তন করতে চাইছে। এই পরিবেশ তৈরি করার জন্য চীন লাগাতার মুসলিমদের আস্থার উপর আক্রমন করতে শুরু করেছে।
আসলে জিনপিং এর ধারণা যে, আরবি ইসলাম পালন করলে মুসলিমরা চীনের দেশের প্রতি নিষ্ঠা হারিয়ে ফেলবে এবং দেশদ্রোহী পরিণত হবে। অন্যদিকে চীন এটাও মনে করে,বআরবি দেশগুলির প্রতি চীনের মুসলিমদের নিষ্ঠা বাড়লে সেটা চীনের সুরক্ষার ক্ষতি করবে।
পাঠকদের জন্য প্রশ্নঃ মুসলিমদের উপর চীনের অট্টাচারের উপর আপনাদের প্রতিক্রিয়া জানান।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2N1VSxI
Bengali News