-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

চীন আর আমেরিকার লড়াইয়ে এইভাবে চরম লাভবান হতে চলেছে ভারত

- February 05, 2019

ভারত সেইসব দেশের মধ্যে একটি, যারা বিশ্বের শীর্ষে থাকা দুই অর্থব্যাবস্থার দেশ চীন আর আমেরিকার মধ্যে চলা ব্যাবসায়িক যুদ্ধে লাভ হতে চলেছে। সংযুক্ত রাষ্ট্রের একটি তাজা রিপোর্টে বলা হয়েছে যে, আমেরিকা আর চীনের মধ্যে চলা লড়াইয়ের ফলে ভারত তাঁদের রপ্তানি ৩.৫ শতাংশ বাড়িয়ে ফেলেছে।

আপনাদের জানিয়ে রাখি, গত বছর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প স্টিল আর অ্যালুমিনিয়াম উৎপাদের আমদানি তে শুল্কের পরিমাণ বাড়িয়ে দেওয়ার ফলে আমেরিকা আর চীনের মধ্যে লেন-দেন নিয়ে লড়াই চলছে। আমেরিকার রাস্তায় হেঁটে চীনও আমেরিকা থেকে তাঁদের দেশে ঢোকা জিনিষ গুলোর শুল্ক প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছে।

বাণিজ্য ও উন্নয়নে জাতিসংঘ সম্মেলন এর সোমবার পেশ করা একটি রিপোর্ট অনুযায়ী, একে অপরের উপর অত্যাধিক শুল্ক চাপিয়ে দেওয়ার ফলে দুই দেশের ক্ষুদ্র উৎপাদিত দ্রব্যের উপর চরম সঙ্কট দেখা দেবে। এবং বিশ্বের অর্থব্যাবস্থায় এই নিয়ে চরম চাপে পরে যাবে দুই দেশেই।

রিপোর্ট অনুযায়ী, ২৫০ বিলিয়ন ডলারের চীনা রপ্তানি মার্কিন শুল্কের অধীনে আসে, এবার তাঁর মাত্র ৬ শতাংশই আমেরিকার কম্পানি গুলো কিনবে। আর এরকম ভাবে চীনও ৮৫ শতাংশ রপ্তানির উপর শুল্ক বাড়িয়ে দিয়েছে। আর তাঁর মাত্র ৫ শতাংশই চীনের কম্পানি গুলো কিনবে।

সংযুক্ত রাষ্ট্রের রিপোর্ট অনুযায়ী, এই ট্রেড যুদ্ধে ইউরোপীয় সঙ্ঘের অধীনে থাকা দেশ গুলোর মোট রপ্তানি আনুমানিক ৭০ বিলিয়ন ডলার, আর জাপান এবং কানাডার ২০-২০ বিলয়ন ডলার বেড়ে যাবে। ভারতের রপ্তানি ৩.৫ শতাংশ বৃদ্ধি পাবে। এছাড়াও অস্ট্রেলিয়া ৪.৬ শতাংশ, ব্রাজিল ৩.৫ শতাংশ, ফিলিপাইন্স ৩.২ শতাংশ আর ভিয়েতনামের ৫ শতাংশ পর্যন্ত রপ্তানি বৃদ্ধি পাবে। আপাতত গোটা বিশ্বের নজর ১লা মার্চের দিকে টিকিয়ে রেখেছে। ১লা মার্চ আমেরিকা এই ট্রেড ওয়ারের সমস্যার সমাধানের সময়সীমা দিয়েছে।

 



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2TAhWSm
Bengali News
 

Start typing and press Enter to search