পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপর হামলার পর শহীদ হওয়া সৈনিকদের জন্য গোটা দেশবাসীর বুকে আগুন জ্বলছে। সবাই চোখে জল নিয়ে হাতে মোমবাতি নিয়ে রাস্তায় বেরাচ্ছে। বিভিন্ন যায়গায় পাকিস্তান আর জঙ্গিদের কুশপুতুল পোড়ানো হচ্ছে। মহিলা, বাচ্চা আর বয়স্করাও সবাই চরম ক্ষোভে আছেন। কেউ বদলা নেওয়ার কথা বলছে তো, কেউ যুদ্ধের দাবি করছে।

কিন্তু বিজেপির এক নেতা একটু ভিন্ন ভাবে ওনার ক্ষোভ প্রকাশ করছেন। কাশ্মীরের গম্বা এলাকার বিজেপির মণ্ডল সভাপতি ললিত ভরদ্বাজ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সেনার রক্ত যাতে ব্যার্থ না যায় আর জঙ্গিরা যাতে কড়া শাস্তি পায় সেটার দাবি করেন।

ললিত ভরদ্বাজ জঙ্গিরা সাজা না পাওয়া পর্যন্ত অন্ন মুখে না তোলার সিধান্ত নিয়েছেন। গম্বা কসবার বাসিন্দা ললিত এক বিজেপির নেতা হয়ে জঙ্গিরা কড়া শাস্তি না পাওয়া পর্যন্ত অন্ন ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিয়ে প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠির সমন্ধ্যে বলেন, উনি বলেন সরকার এই হামলা করা জঙ্গিদের বিরুদ্ধে অতি শীঘ্রই যেন কড়া পদক্ষেপ নেয়। যতদিন সরকার এই জঙ্গিদের সাজা না দেবে, ততদিন তিনি অন্ন গ্রহণ করবেন না বলে জানান।
উনি ওনার চিঠিতে লেখেন, ‘আদরণীয় প্রধানমন্ত্রী মহাশয়কে জানাই প্রণাম, আমার দেশের শহীদদের জানাই শ্রদ্ধাঞ্জলি। ভগবান তাঁদের পরিজনদের দুঃখ সহ্য করার জন্য যেন শক্তি প্রদান করেন। জঙ্গিরা সাজা না পাওয়া পর্যন্ত আমি অন্ন ত্যাগ করলাম। যতদিন জঙ্গি এবং তাঁদের পৃষ্ঠপোষকেরা শাস্তি না পাবে, ততদিন আমি আর অন্ন গ্রহণ করব না”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2SF8D7d
Bengali News