ভারতীয় সেনা পুলওয়ামা হামলার পর আজ এক বড়সড় সাফলতা অর্জন করে। যদিও এই অপারেশনে চার ভারতীয় সেনা শহীদ হন। সেনা গোপন সুত্রে খবর পেয়ে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায়। সেনা পুলওয়ামা হামলা নিয়ে চরম সতর্ক ছিল, আর সেনার কাছে পুলওয়ামা হামলায় মূল দোষী লুকিয়ে থাকার খবর আসে।

লুকিয়ে থাকা জঙ্গিদের মধ্যে জৈশ এর কুখ্যাত জঙ্গি কামরান ও ছিল। এই কামরানই জঙ্গিদের রিক্রুট এর কাজ দেখত আর কামরানের সাথে আইইডি এক্সপার্ট গাজিকেও সেনা খতম করে দেয়। এই অপারেশন পুলওয়ামায় চলছে। সেনার সাথে এই অপারেশনে জম্মু কাশ্মীরের পুলিশ ও আছে। কাশ্মীরের পাথরবাজেরা সেনার কাজে বাধা সৃষ্টি করছে বলে জানা যায়।

সেনা এখনো তাঁদের অভিযান জারি রেখেছে, কারণ ওই দুই জঙ্গিদের সাথে আরও কিছু জঙ্গি লুকিয়ে থাকার খবর আছে। সেনা এখনো চারিদিক থেকে এলাকা ঘিরে রেখেছে। সেনা চায়না যে কোন জঙ্গি এলাকা ছেড়ে পালাক। যতক্ষণ না সব জঙ্গিকে নিকেশ করা হবে, ততক্ষণ সেনা এই অভিযান জারি রাখবে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2VapTyj
Bengali News