মোদী সরকার নতুন বছরে দেশের রোজকার বিহীন যুবকদের উপহার দিতে চলেছে। ২০১৯ এর প্রথম দিন তথা ১ লা জানুয়ারি থেকে দেশের বেকার যুবকদের জন্য মোদী সরকার ‘ বরুন মিত্র যোজনা’ শুরু করতে চলেছে। এই কার্যক্রম মিনিস্ট্রি অফ MNRE ও NISE দ্বারা পরিচালিত করা হবে। এটাকে সোলার ওয়াটার পাম্পিং বরুন মিত্র যোজনাও বলা হচ্ছে। এই কার্যক্রমের লক্ষ সৌর প্রকল্প সম্পর্কে রোজকার বিহীন যুবকদের টেনিং দেওয়া। এই কার্যক্রমের মাধ্যমে সৌর রিসোর্স অ্যাসেসমেন্ট ও সৌর ফোটোভোলটাইক সাইট, ইনভাটার, মোটরস, ব্যাটারি, পাম্প মোটর,ওয়াটার পাম্পিং সিস্টেম ইত্যাদি সম্পর্কে যুবকদের ট্রেনিং দিয়ে দক্ষ করানো। অপেরাশন মেন্টানিং এন্ড টেস্টিং সম্পর্কেও জনগণকে অবগত করানো হবে।
ট্রেনিং আজ থেকে অর্থাৎ ১ লা জানুয়ারি থেকে ১৯ শে জানুয়ারি পর্যন্ত দেওয়া হবে। এর মধ্য মোট ১২০ ঘন্টার ট্রেনিং দেওয়ানো হবে। এই কার্যক্রমে যোগদান করার অন্তিম তারিখ ২৮ শে ডিসেম্বর ছিল। ট্রেনিং সম্পূর্ন বিনামূল্যে দেওয়া হবে কিন্তু যদি কেউ হোস্টেলে থাকতে চাই তাহলে তাকে বিশেষ টাকা প্রদান করতে হবে।

এই ট্রেনিং মেকানিকাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিকস ডিপ্লোমা হোল্ডার, ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারদের জন্য লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ট্রেনিং এর পর সরকার বিশেষ কাজের সুযোগ করে দেওয়ার জন্য সচেষ্ট থাকবে বলে সূত্রের খবর।

বেকার সমস্যাকে সমাধান করার জন্য সরকারের এই প্রচেষ্টাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে দেশের বিক্রিত মিডিয়া এই সমস্ত খবর জনগণের কাছে পরিবেশিত না করার জন্য অনেকে এই সুযোগ হাতছাড়া করেছে বলে জানা যাচ্ছে। অবশ্য সরকার আবার এই যোজনা চালু করবে বলে খবর আসছে। এর আগেও সরকার প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনার মতো প্রকল্প চালু করে দেশের বেকার বসে থাকা যুবকদের রোজকার প্রদানের চেষ্টা করেছে যা দেশে ব্যাপক হারে সাফল্য লাভ করেছে।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Svlq8d
Bengali News