গত মাসে দেশের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছিল। তাতে দেখা গেছে যে সেই সকল রাজ্য গুলিতে তুলনামূলক খারাপ ফলাফল করে বিজেপি। আর সেই জন্যই এই মুহূর্তে সামনের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপি দলের পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বেশ জোরকদমে প্রচার করছেন। আর সেই লক্ষ্যেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিভিন্ন প্রান্তে প্রচার সভা করছেন। জানা গিয়েছে লোকসভা ভোটের প্রচারের জন্য এবার জম্মু কাশ্মীর সফরে যাচ্ছেন মোদীজি। সূত্রে খবর উনি সেখানে গিয়ে বেশ কয়েকটি উন্নয়ন মূলক প্রকল্পের ঘোষণা করবেন। এবং কাশ্মীরের বাসিন্দাদের সুরক্ষার জন্য মোদীজি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন সেগুলিও এইদিন তুলে ধরা হবে মোদীজির প্রচার সভা থেকে।
বিশেষ সূত্রে জানা গিয়েছে যে, তিন ধাপে কাশ্মীরে প্ৰচার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই জন্য এই মুহূর্তে পুরো কাশ্মীর কে ঢেকে ফেলা হয়েছে সুরক্ষার চাদরে। কাশ্মীরে সুরক্ষার জন্য এই মুহূর্তে অতিরিক্ত সেনাবাহিনী প্রদান করা হয়েছে।
রাজনৈতিক বিষেজ্ঞরা মনে করছেন যে এই জম্মু কাশ্মীর থেকে লোকসভা নির্বাচনে অনেক বেশি আসনে জয়লাভ করতে হবে বিজেপি কে। কারণ ফের একবার মোদী সরকার গঠনের জন্য জম্মু কাশ্মীরে জয়লাভ প্রয়োজন। আর সেই জন্যই মোদীজির এই জম্মু কাশ্মীর সফর ২০১৯ লোকসভা নির্বাচনের আগে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অপরদিকে মোদীজির এই সফর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ এই জম্মু সফরেই মোদীজি উদ্ধোধন করতে চলেছেন বেশ কয়েকটি নুতন নুতন প্রকল্পের। মোদীজি এই সফরে জম্মু কাশ্মীরে উদ্ধোধন করতে চলেছেন লাদাখ ইউনিভার্সিটি, ফোর লেন রাস্তা, ইন্ড্রপটন সেতু, Sunderbani ডিগ্রি কলেজ, সুপার কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান, শাহপুর কান্দি, দেবিকা নদী প্রকল্প এবং জল শক্তি প্রকল্প।
এছাড়াও জানা গিয়েছে যে, লোকসভা নির্বাচনের প্রচারের জন্য মোদীজি জম্মু কাশ্মীরে একটা বিরাট র্যালী করবেন। সেখানে উনি তুলে ধরবেন জম্মু কাশ্মীরের জন্য বিজেপির নানান উন্নয়নমূলক প্রকল্পের কথা।
#অগ্নিপুত্র
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2HccCmw
Bengali News