এই মুহূর্তে দেশের একটি উল্লেখযোগ্য বিতর্ক হচ্ছে চোর এবং চৌকিদারি বিতর্ক। আর এই চোর এবং চৌকিদারি বিতর্ক তত সামনে আসছে যত লোকসভা নির্বাচন এগিয়ে আসছে। এতদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য বারবার একটা কথা বলেছেন সেটা হল ‘চৌকিদার চোর হ্যা।”
আর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাহুল গান্ধীকে পাল্টা জবাব দিলেন। এইদিন প্রধানমন্ত্রী উড়িষ্যার বারিপদায় একটি জনসভায় গিয়েছিলেন সেখানে গিয়ে উনি বললেন যে, আমাদের দেশের কারখানা হোক বা সমাজ; এমনকি বিভিন্ন জায়গাতে এই নিয়ম চলে আসছে যে “চোরেরা সকলে মিলে চৌকিদারকে তাড়ানোর চেষ্টা করে।”
তিনি এই দিন আরও বলেন তিনি বলেন যে যতদিন চৌকিদার সচল রয়েছে ততদিন চোরেরা বিভিন্ন চেষ্টা করেও তাদের কাজে সফল হয় না। তাই তারা তাদের কাজকে সহজতম করার জন্য চৌকিদারের উপর মিথ্যা আরোপ লাগিয়ে চৌকিদারকে তাড়ানোর চেষ্টা করেন।
রাহুল গান্ধী মোদির বিরুদ্ধে দেশবাসীকে ভুল বোঝাতে বারবার রাফায়েল বিমান নিয়ে এটাই বুঝাতে চেয়েছেন যে রাফায়েল নিয়ে বিজেপি করেছে চরম দুর্নীতি। কিন্তু এদিন সরাসরি না হলেও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর এই মিথ্যা অভিযোগের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উনি এইদিন বললেন যে, ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেসের রাজত্বকালে ভারতীয় সেনাবাহিনী কে একেবারে দুর্বল করে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের সরকার আসার পর অর্থাৎ ২০১৪ সালে বিজেপি সরকার আসার পর ভারতীয় সেনাবাহিনী কে টেনে তুলে নিয়ে আসে। এবং বর্তমানে ভারতীয় সেনাবাহিনী একটা মজবুত স্থিতিতে রয়েছে। আর দেশের মানুষ এটা ঠিকই বুঝতে পেরেছেন।

আর এইদিন মোদীজির মুখে উঠে আসে রাফায়েল পাল্টা অভিযোগ। উনি একদিন কংগ্রেস কে আক্রমণ করে বলেন যে, ক্রিস্টিয়ান মিশেল এর সাথে কেন কংগ্রেসের এত যোগাযোগ। কংগ্রেস দলটি কি পুরোপুরি ভাবে উনার নির্দেশেই চলে। আমার তো মনে হয় তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর চেয়েও দেশের ব্যাপারে বেশি জানতেন ক্রিস্টিয়ান মিশেল।
এরপরই মোদীজির মুখে শোনা গেল হুঁশিয়ারির সুর। উনি সরাসরি বললেন যে দেশের স্বার্থে যা করতে হয় সেটাই করবে বিজেপি সরকার। কোনো পরিবার যদি ভেবে থাকে যে দেশকে, দেশের মানুষের ভবিষ্যত কে নিয়ে ছেলেখেলা করবে তাহলে তারা সম্পূর্ণ ভুল ভাবছে। কারণ ভারতবর্ষের মানুষ তাদের ছেড়ে কথা বলবেন না। এছাড়াও দেশের গোয়েন্দা সংস্থা গুলি তাদের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা নেবে। দেশের সুরক্ষার দিকে সবসময় কড়া সিদ্ধান্ত নেবে বিজেপি সরকার।
#অগ্নিপুত্র
The post গান্ধী পরিবারের রাতের ঘুম উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী! রাহুল গান্ধীকে তীব্র কড়া ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। appeared first on India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela.
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2FgSYTE
Bengali News