-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

“রাহুল গান্ধী জনগণের কাছে একজন হাসির পাত্র এবং দুর্নীতিগ্রস্থ নেতা”: অনুরাগ ঠাকুর, বিজেপি নেতা।

- January 06, 2019

কয়েক মাসের অপেক্ষা। তারপরই লোকসভা নির্বাচন। আর লোকসভা নির্বাচন কে ঘিরে দেশের ছোটো বড় সকল রাজনৈতিক দল তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন জোর কদমে। কিন্তু এমন পরিস্থিতিতে দেশের একমাত্র দল কংগ্রেস যাদের কাছে ভোটের প্রচার এর থেকেও বড় ইস্যু হচ্ছে বিজেপির উপর মিথ্যা আরোপ লাগানো। কংগ্রেস দল এখন পর্যন্ত পরে আছে রাফায়েল ইস্যু নিয়ে। যেখানে সুপ্রিমকোর্ট সহ দেশের প্রতিটি নাগরিক পর্যন্ত এটা বুঝে গিয়েছে যে রাফায়েল নিয়ে কোনো দুর্নীতি করা হয় নি সেখানে দাঁড়িয়ে কংগ্রেসই একমাত্র দল যারা বিজেপির উপর মিথ্যা আরোপ লাগাতে ব্যাস্ত। এছাড়াও এইদিন কংগ্রেস নেতা মল্লিক অর্জুন সমস্ত মিথ্যার লাগাম ছাড়িয়ে লোকসভায় বললেন যে বিজেপির তরফে রাফায়েল নিয়ে যে হলফনামা জমা দেওয়া হয়েছে সেটা মিথ্যা।

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুষমা সরাজ যিনি বিদেশমন্ত্রী তাদের বিরুদ্ধেও মিথ্যা আরোপ লাগান। মল্লিক অর্জুন এই দিন বলেন যে রাফায়েল ইস্যুতে প্রধানমন্ত্রীর এগিয়ে এসে জবাব দেওয়া উচিৎ। আর মল্লিক অর্জুনের এই কথার পরই কংগ্রেসের উপর চাপ বেড়ে গেল। কারণ এরপরই বক্তব্য দিতে উঠেন বিজেপির অন্যতম দায়িত্ব পরায়ণ নেতা অনুরাগ ঠাকুর। উনি বক্তব্য দিতে গিয়ে এইদিন কংগ্রেসের বিরুদ্ধে চাপ সৃষ্টি করেন। অনুরাগ ঠাকুরের বক্তব্য শুনে ফের লোকসভার ভিতর গন্ডগোল শুরু করে দেন কংগ্রেস বিধায়করা।

এইদিন অনুরাগ ঠাকুর বলেন , রাফায়েল বিমান ইস্যুতে কংগ্রেস বেশ অনেকদিন ধরে নানান প্রশ্ন তৈরী করেছিলেন বিজেপি কে আঘাত করবার জন্য। কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যার্থ হয়ে গেল। কারণ এতদিন ধরে এত প্রস্তুতি নিয়ে কংগ্রেস এমন একজন নেতাকে দিয়ে সেই সকল প্রশ্ন করতে পাঠান যিনি নিজেই একজন দুর্নীতিগ্রস্ত নেতা এবং সকলের কাছে হাসির পাত্র হয়ে আছেন। আর অনুরাগ ঠাকুরের একদিনের কথাবার্তা শুনে সেখানে উপস্থিত সকলেই বুঝে গিয়েছিলেন যে অনুরাগ সরাসরি রাহুল গান্ধীর দিকেই নিশানা করছেন।

আর অনুরাগ ঠাকুরের এই সমস্ত কথার পরই কংগ্রেস মহলে সৃষ্টি হয় এক অস্বস্তিকর পরিস্থিতি। কিন্তু শুধু এখানেই থেমে থাকেন নি উনি। উনি আরও বলেন যে, রাফায়েল সংক্রান্ত সমস্ত জবাব মোদীজি দিয়েছেন উনার ৯৫ মিনিটের সাক্ষাৎকারে। এরপর আর রাফায়েল নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিৎ নয় কারুর; কিন্তু কংগ্রেস তাও মিথ্যা প্রচার করেই চলেছেন। আর অনুরাগ ঠাকুরের এইদিনের কথা শুনে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এইদিন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর পুরোপুরি ভাবে ঠিক করেই এসেছিলেন যে কংগ্রেসকে যোগ্য জবাব দেবেন।
#অগ্নিপুত্র

The post “রাহুল গান্ধী জনগণের কাছে একজন হাসির পাত্র এবং দুর্নীতিগ্রস্থ নেতা”: অনুরাগ ঠাকুর, বিজেপি নেতা। appeared first on India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela.



from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2RbBkrH
Bengali News
 

Start typing and press Enter to search