-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

২৪ ঘন্টার মধ্যে শিবরাজ খালি করে দিলেন সরকারি বাংলো। কক্ষের ক্ষতি তো দূর বাগানের একটা ফুল পর্যন্ত ছিড়েঁননি।

- December 14, 2018

শিবরাজ সিং চৌহান মূখ্যমন্ত্রী পদ ত্যাগ করার সাথে সাথে যে কাজটি সর্বপ্রথম করেছেন সেটা হলো মুখ্যমন্ত্রী থাকাকালীন যে বাংলো উনার কাছে ছিল তা খালি করে দেন। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ২৪ ঘন্টার মধ্যে সরকারি বাংলো খালি করে দেন। জানিয়ে দি, শিবরাজ সিং এক দশকের বেশি সময় ধরে এই বাংলোতে বাস করছেন। উনার ছেলে, মেয়ে এখানেই বড়ো হয়েছে। উনার বহু বছরের সুখ, দুঃখ, আনন্দ, বৈষম্য এই বাংলোর সাথে জুড়ে রয়েছে। বাংলোয় নিয়জিত কর্মচারী, মালি ও স্টাফদের সাথে দেখা করে শিবরাজ সিং বাংলো ত্যাগ করেন।

শিবরাজ সিং চৌহান বাংলো থেকে নিজের জিনিসপত্র নিয়ে গেছেন কিন্তু বাংলোয় থাকা কোনো সরকারি জিনিসপত্রে হাত দেননি। কোনো সরকারি জিনিসের সামান্যতমও ক্ষতি করেননি শিবরাজ সিং চৌহান। বাংলো যেমন অবস্থায় ছিল তার থেকেও ভালো অবস্থায় ফেরত দিয়ে গেলেন শিবরাজ সিং চৌহান। যেহেতু উনি বাংলোতেই থাকতেন তাই পরিষ্কার পতিচ্ছন্নতা, প্রত্যেক কক্ষে বিদুৎ সংযোগ সবকিছুই দুর্দান্ত অবস্থায় ছেড়ে গিয়েছেন শিবরাজ সিং চৌহান।

অখিলেশ যাদবের মতো নেতারা এখন বিজেপি ও শিবরাজকে নিয়ে মজা উড়াচ্ছে ঠিকই নিষ্ঠাবান ও দায়িত্বশীল হওয়াটা বিরোধী নেতাদের শেখা উচিত শিবরাজ সিং এর থেকে। শিবরাজ সিং চৌহান সরাকরি বাংলোর কোনো ক্ষতি তো দূর বাগানের ফুল পর্যন্ত ছিঁড়েননি। অন্যদিকে যখন যোগী আদিত্যনাথের পদক্ষেপে অখিলেশ যাদব বাংলো ছেড়ে ছিল তখন বাংলোর বাথরুম থেকে বাগান কোনো কিছুই ঠিক অবস্থায় ছিল না।

এমনকি অখিলেশ যাদব, মায়াবতীদের উপর রাজনৈতিক চাপ প্রয়োগ করে বাংলো ছাড়ানো করা হয়েছিল। কিন্তু মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান পদ থেকে পদত্যাগ করার ২৪ ঘন্টার মধ্যে অতি বিনম্রতার সাথে বাংলো ছেড়ে দেন।



from India Rag : Bengali News, Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2PD01I8
Bengali News
 

Start typing and press Enter to search