মেট্রো ডেয়ারি কাণ্ডে প্রবল সমস্যার মুখে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জীর সরকার। অধীর চৌধুরী এই ইস্যুতে মমতা ব্যানার্জীর সরকারকে আদালত অবধি মামলা টেনে নিয়ে গেছেন। জানিয়ে দি, একটা আধা সরকারি সংস্থা হলো মাদার ডেয়ারি যার সাপেক্ষে এই প্রতিষ্ঠানের সরকারি শেয়ার বাজারে বিক্রির সময় কিছু নিয়ম পালন করতে হয়। কিন্তু নিয়মের পরোয়া না করেই কেন রক বিশেষ প্রতিষ্ঠানের কাছে সরকারের সব শেয়ার বিক্রি করে দেওয়া হলো এই নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ অধীর চৌধুরী। গতকাল মামলাটি কলকাতা হাই কোর্টের দেবাশীষ করগুপ্তের কাছে গৃহীত হয়েছে। কলকাতা হাই কোর্টে করা জনস্বার্থ মামলায় বলা হয়েছে সরকারকে ১) পাবলিক ইস্যু এবং ২) সুইস চ্যালেঞ্জ মেথড এই দুই পদ্বতি মেনে শেয়ার বিক্রি করতে হয়।পাবলিক ইস্যুতে সরকারকে বিজ্ঞাপন দিয়ে জানাতে হয় যে সরকার কত শতাংশ শেয়ার বিক্রি করতে চাই।
সেই হিসাবে শেয়ার বাজারে নথিভুক্ত করতে হয়। দ্বিতীয় পদ্ধতিতে কোনো বেসরকারি প্রতিষ্ঠান যদি শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করে। তবে বেসরকারি প্রতিষ্ঠান এর জন্য যত মূল্য ঠিক করবে সেটাকে বেসিক মূল্য রেখে বিজ্ঞাপন দিতে হয়। এরপর যে প্রতিষ্ঠান সবথেকে বেশি টাকা প্রদান করে তাকে শেয়ার বিক্রি করা হয়।

কিন্তু মমতা ব্যানার্জীর সরকার কোনোকিছুর তোয়াক্কা না করেই, সরকার ৪৭% শেয়ার কেভেন্টার্স নামক প্রতিষ্ঠানকে দেবে এই সিধান্ত মন্ত্রী সভার বৈঠকে পাস করিয়ে নেয়। যার দরুন শেয়ার মাত্র ৮৪.৫ কোটি টাকায় কেভেন্টার্স এর মালিক তথা মমতা ঘনিষ্ট মায়াঙ্ক জালানের কাছে। এর মাত্র কিছুদিন পরেই জালান মাত্র ১৫% শেয়ার সিঙ্গাপুরের এক কোম্পানির কাছে বিক্রি করে দেয় ১৭০ কোটি টাকায়।

এর অর্থাৎ এই যে,সরকার যদি সঠিক মূল্যে শেয়ার করতো তাহলে সরকারি কোষাগারে আসতো ৫৩২.৫০ কোটি টাকা। অথচ রাজ্য সরকার মাত্র ৮৪ কোটি টাকায় কাজ সেরে ফেলেছে। এই ইস্যুতে প্রশ্ন তুলে আদালতের সামনে হাজির হয়েছেন অধীর চৌধুরী। যে টাকা সরকারি কোষাগারে ঢুকলো না, সেটা কার কার পকেটে গিয়ে পৌঁছালো সেটাই জানার অধিকার প্রকাশ করছে রাজ্যবাসী।
from India Rag : Bengali News, Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2PCWo4Y
Bengali News