-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

রাজস্থান নির্বাচনে চক্রবূহ গড়ে দিলেন অমিত শাহ! এবার বিজেপির সবথেকে বড় দুটি অস্ত্রকে নামতে চলেছেন প্রচারে।

- November 09, 2018

২০১৯ লোকসভা নির্বাচনের আগে ৩ টি বড়ো নির্বাচন দেশে সম্পন্ন হবে যার মধ্যে একটা রাজস্থানের নির্বাচন। রাজস্থান নির্বাচনে একদিকে যেমন কংগ্রেস নতুন করে সরকার গড়তে চাই তেমনি অন্যদিকে বিজেপি কোনোভাবেই নিজেদেরকে দুর্বল করতে চাই না। কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী কয়েকমাস আগে থেকেই হিন্দু সেজে রাজস্থানের মন্দিরে মন্দিরে ভ্রমণ করতে শুরু করে দিয়েছে। শুধু এই নয় রাহুল গান্ধীর সাথে সাথে কংগ্রেসের ঘনিষ্ট মিডিয়াও রাজস্থানে বিজেপি বিরোধী প্রচার শুরু করে দিয়েছে। বিজেপিকে হারানোর জন্য কংগ্রেস রাজস্থানে হিন্দুদের মধ্যে জাতিভেদের আগুন ধরাতেও শুরু করেছে।এই সমস্ত নজর রেখে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৩ শে নভেম্বর থেকে রাজস্থানে সক্রিয়ভাবে নেমে পড়বেন। কংগ্রেস যখন রাজস্থানে জেতার স্বপ্ন দেখছে তখন বিজেপির হাই কামান্ড রাজস্থানে একের পর এক শক্তিশালী অস্ত্র নামাতে চলেছে। ১১ তারিখ রাজস্থান নির্বাচন নিয়ে দিল্লীতেও বিশেষ আলোচনা সভায় বসবে বিজেপি কর্তৃপক্ষ।

বিজেপি রাজস্থানে নরেন্দ্র মোদীর লাগাতার একের পর এক রালি করানোর পরিকল্পনা করে ফেলেছে। বিজেপিতে চান্যক বলে পরিচিত সভাপতি অমিত শাহ রাজস্থানের জন্য চক্রবুহ তৈরি করে দিয়েছে যেটাকে ভাঙাতে না পারলে কংগ্রেসের জেতা প্রায় অসম্ভব হবে। কংগ্রেস যেভাবে রাজস্থানে প্রচার করছে সেটাকে টক্কর দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে নামানো ঠিক পদক্ষেপ হবে বলে মনে করছে হাই কামান্ড। তবে শুধু প্রধানমন্ত্রী মোদী নয়, যোগী আদিত্যানাথকেও বিজেপি রাজস্থানে নামিয়ে দেবে প্রচারের জন্য।

রাজস্থানে যোগী আদিত্যানাথের জনপ্রিয়তা খুব বেশি, এবং গরক্ষনাথ মঠ এর উপর রাজস্থানের বহু মানুষ আস্থা রাখেন। বিজেপি দু দিক থেকে দুটি অস্ত্র প্রয়োগ করবে একইসাথে যে রথযাত্রা শুরু হয়েছে তার গতি বৃদ্ধি করা হবে। প্রধানমন্ত্রী মোদী যেমন বিকাশের মুখ হিসেবে প্রচার করবেন তেমনি যোগী আদিত্যানাথ হিন্দুত্ব এর প্রধানমুখ হিসেবে রাজস্থানে প্রচারে নামবেন।

যদি এই সময় কংগ্রেস মোদী ও যোগীর টক্করে কাউকে না নামতে পারে তাহলে কংগ্রেসের জন্য খারাপ সময়ের সূচনা হতে পারে। কারণ রাহুল গান্ধী কোনোভাবেই মোদী বা যোগীর সাথে টক্কর দেওয়ার ব্যাক্তি নয় বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যানাথ প্রচারের সময় বিজেপির বিকাশের কথা বলার সাথে সাথে রাহুল গান্ধীর মন্দির ভ্রমণের পোল খুলে দেবে যাতে রীতিমত সমস্যায় পড়বে কংগ্রেস।



from India Rag : Bengali News, 24 Ghanta, Bangla News, Ebela, Eisamay, Kolkata News, খবর , https://ift.tt/2DvVBRK
 

Start typing and press Enter to search