-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

“নরেন্দ্র মোদীকে জীবন্ত পুড়িয়ে দেওয়া উচিত! ওকে বাঁচাতে দেওয়া উচিত নয়” : টিবি জয়চন্দ্র, কংগ্রেস নেতা।

- November 09, 2018

২০১৯ এর লোকসভা নির্বাচন যত সামনে আসছে ততই কংগ্রেসের উগ্রবাদী মানসিকতা বেরিয়ে আসতে শুরু করেছে। কংগ্রেস পার্টির বরিষ্ঠ নেতা টিবি জয়চন্দ্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দিয়েছেন। নোটবন্দির ২ বছর সম্পুর্ন হয়েছে সেই উপলক্ষে কংগ্রেসের নেতারা দেশের প্রধানমন্ত্রীকে গালিগালাজ করতে শুরু করে দিয়েছে। সমস্থ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে খুশি করার জন্য লেগে পড়েছে। সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে খুশি করার জন্য কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রী মোদীকে গালি গালাজ দিতে শুরু করেছেন। আসলে এই নেতাদের উদ্দেশ্যে যেনতেন প্রকারে বিদেশী সোনিয়া গান্ধী ও তার পুত্রকে খুশি করে বেশি বেশি টিকিট পাওয়া যায়। টিবি জয়চন্দ্র , প্রধানমন্ত্রী মোদীর উপর রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে উনাকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলার দাবি করেছেন।

টিবি জয়চন্দ্র এই কথা লুকিয়ে বলেননি বরং খোলাখুলি মিডিয়ার কাছে বলেছেন। আসলে টিবি জয়চন্দ্র চান যে উনার বক্তব্য রাহুল ও সোনিয়ার কান অবধি পৌঁছাক তাই উনি মিডিয়ার কাছেই এই হুমকি দিয়েছন। টিবি জয়চন্দ্র বলেছেন “নোটবন্দির কারণে দেশ শেষ হয়ে যাচ্ছে।মোদীকে বাঁচতে দেওয়া উচিত নয়, মোদীকে মাঝ সড়কে জীবন্ত পুড়িয়ে দেওয়া উচিত।”

জানলে অবাক হবেন টিবি জয়চন্দ্র কর্ণাটকের সিদ্বারামায়া সরকারের সময় কানুন মন্ত্রী ছিলেন। যে ব্যাক্তি দেশের প্রধানমন্ত্রীকে পুড়িয়ে মারার কথা বলে সেই ব্যক্তি একসময় কর্ণাটক রাজ্যের কানুন মন্ত্রী ছিলেন এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয়। স্মরণ করিয়ে দি, কিছুদিন আগেই মহারাষ্ট্রে কংগ্রেস বিধায়ক সুশীল কুমার সিন্ধে এর কন্যা প্রণতি সিন্ধে প্রধানমন্ত্রী মোদীকে বিষ দিয়ে মারার কথা বলেছিলেন।

সেই খবরও আমরা আমাদের পাঠকদের জানিয়েছিলাম যদিও দেশের মিডিয়া খবরটি চেপে গেছিলো। উল্লেখ্য, যে কংগ্রেস ও বামপন্থীরা মোদী যুগে বাক স্বাধীনতা হারিয়ে গেছে বলে দাবি করতো তারাই আজ নির্লজ্জের মতো দেশের প্রধানমন্ত্রীকে পুড়িয়ে মারার কথা বলছে।



from India Rag : Bengali News, 24 Ghanta, Bangla News, Ebela, Eisamay, Kolkata News, খবর , https://ift.tt/2FeLqmg
 

Start typing and press Enter to search